1. admin@jonogonerbani.com : admin :
শনিবার, ০২ মে ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বন্ধ থাকা পাটকল ইজারার মাধ্যমে চালু কর‍তে চাই : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী পলাশে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশ উপজেলা প্রাণিসম্পদ অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পলাশে ডাব পারাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা রূপগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রবাসীকে কুপিয়ে হত্যা বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদেই দেশকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. আব্দুল মঈন খান পলাশে যুবদল নেতার ঈদ উপহার পেলেন দুই সহস্রাধিক পরিবার নরসিংদীতে আল-জাফরান ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে ঈদ উপহার বিতরণ নরসিংদীর পলাশে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু গণতন্ত্র পুনরুদ্ধারে প্রধান ভূমিকা পালন করেছে বিএনপি: ড. মঈন খান

পলাশে প্রাণবন্ত ফাইনাল ফুটবল টুর্নামেন্ট দুই দলই যুগ্ম চ্যাম্পিয়ন

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

“মাদককে না বলুন, খেলাধুলাকে উৎসাহিত করুন”— মানবিক এই স্লোগানকে সামনে রেখে নরসিংদীর পলাশ উপজেলার খানেপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হলো এক প্রাণবন্ত ফাইনাল ফুটবল টুর্নামেন্ট। শনিবার ১৩ সেপ্টেম্বর বিকেল ৪টায় শুরু হওয়া রোমাঞ্চকর ম্যাচে মুখোমুখি হয় স্থানীয় দুই শক্তিশালী দল— খানেপুর ইয়াং ষ্টার একাদশ বনাম বালিয়া সেঞ্চুরি স্পোর্টিং ক্লাব।

খেলা শুরু হতেই মাঠে চারপাশ কেঁপে ওঠে দর্শকদের উল্লাসে। আক্রমণ-প্রতিআক্রমণে ভরপুর ম্যাচে উত্তেজনা ছড়িয়ে পড়ে গ্যালারি থেকে মাঠে। নির্ধারিত সময়ে স্কোরলাইন সমতায় থামে ৩-৩ গোলে। পরে টাইব্রেকারেও দুই দল ৫-৫ গোলে সমান থাকে। শেষ পর্যন্ত আলোক স্বল্পতার কারণে ম্যাচ পরিচালনাকারী রেফারি উভয় দলকেই যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করেন।

খেলার উদ্বোধন করেন প্রধান অতিথি খানেপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোড়াশাল পৌরসভা যুবদল সভাপতি মোঃ মাহমুদুল হক মোমেন।

এসময় আরো উপস্থিত ছিলেন মোঃ সামসুদ্দিন ভূঁইয়া, সাবেক যুগ্ম সম্পাদক, ঘোড়াশাল পৌরসভা যুবদল
মোঃ আওলাদ হোসেন শেখ, সহ-সভাপতি, পলাশ থানা যুবদল মোঃ শাহ আলম খান, সাংগঠনিক সম্পাদক, শ্রমিকদল ঘোড়াশাল আঞ্চলিক কমিটি মোঃ জাকির হোসেন মিকোয়ান, যুগ্ম সম্পাদক, নরসিংদী জেলা যুবদল।

টুর্নামেন্টের সফল আয়োজনের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন স্থানীয় তরুণ মোঃ মেহেদী ও মোঃআকরাম সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

খেলা শেষে অতিথিবৃন্দ যুগ্ম চ্যাম্পিয়ন দুই দলের হাতে ট্রফি তুলে দেন। এসময় বিশেষ অতিথি মোঃ মাহমুদুল হক মোমেন বলেন- “যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে শৃঙ্খলাবদ্ধ ও দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

তিনি আরো বলেন, খেলার প্রাণবন্ত আয়োজন ও দর্শকদের উচ্ছ্বাস প্রমাণ করেছে, খেলাধুলাই পারে সমাজকে সুস্থ ও মাদকমুক্ত পথে এগিয়ে নিতে।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT