1. admin@jonogonerbani.com : admin :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
স্হানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে দোয়া মাহফিল জাতী,ধর্ম বর্ণের মধ্যে বিভেদ হতে দিবো না : স্থানীয় সরকার মন্ত্রী মঈন খান পলাশের ডাংগা ইউনিয়ন যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত দেড় লাখ টাকা অটোর জন্য প্রাণ গেল মনিরের: ক্লু-লেস হত্যাকাণ্ডের প্রধান দুই আসামি পিবিআই জালে পলাশে যুবককে কুপিয়ে জখম ও মারধরের অভিযোগ ঘোড়াশাল সার কারখানায় সারের ট্রাকে চাঁদাবাজি বন্ধ করলো বিএনপির নেতৃবৃন্দ ইতালির লোভ দেখিয়ে প্রলোভন ও প্রতারণা: পিবিআই নরসিংদীর সফল অভিযানে ধরা পড়ল পাচার চক্রের হোতা বিএনপি সরকারের অবদানেই শিক্ষকরা শতভাগ বেতন সুবিধা পাচ্ছেন: ড. মঈন খান পলাশ সার কারখানায় সাবেক শ্রমিকের বিকৃত মরদেহ উদ্ধার পিপিএম-সেবা পদকে ভূষিত হয়েছেন- এসআই মনজুর রহমান

‌নরসিংদীতে র‍্যাবের হাতে কারাগার থেকে পলাতক আসামি গ্রেফতার

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে পলাতক আসামি নরসিংদীতে র‍্যাবের হাতে গ্রেফতার হয়েছে।

শনিবার (৩০ আগস্ট ) সকালে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার খালিশকারটেক থেকে র‍্যাব-১১ সিপিএসসি নরসিংদী তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত হলেন- পলাশ উপজেলার খালিশকারটেক এলাকার নাহিদ ওরফে নাহিদ ড্রাইভারের ছেলে শাওন (৩২)।

র‍্যাব-১১ সিপিএসসি নরসিংদীর ক্যাম্প কমান্ডার জুয়েল রানা জানান, পলাশ থানার মাদক মামলায় কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে সে কারাবন্দি ছিল। পরে,গত বছরের আগস্টের ৬ তারিখে সে কারাগার থেকে পলায়ন করে আত্নগোপনে ছিল। পরবর্তীতে গাজীপুর কোনাবাড়ী থানায় হওয়া জেল পলাতক মামলার মামলার ১৯৪ নম্বর এজাহারভুক্ত আসামি সে। এছাড়া তার নামে হত্যা, মাদকসহ একাধিক মামলার ওয়ারেন্ট রয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে পলাশের খালিশিকারটেক থেকে তাকে গ্রেফতার করা হয়। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে পলাশ থানা পুলিশের নিকট হস্তান্তর করে হয়েছে।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT