1. admin@jonogonerbani.com : admin :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে পলাশে আল-খিদমাহ্ উলামা পরিষদের প্রতিবাদ সমাবেশ বন্ধ থাকা পাটকল ইজারার মাধ্যমে চালু কর‍তে চাই : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী পলাশে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশ উপজেলা প্রাণিসম্পদ অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পলাশে ডাব পারাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা রূপগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রবাসীকে কুপিয়ে হত্যা বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদেই দেশকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. আব্দুল মঈন খান পলাশে যুবদল নেতার ঈদ উপহার পেলেন দুই সহস্রাধিক পরিবার নরসিংদীতে আল-জাফরান ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে ঈদ উপহার বিতরণ নরসিংদীর পলাশে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু

হত্যার ২৪ ঘন্টার মধ্যে আসামি গ্রেফতার করল পিবিআই

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

নরসিংদীতে মোজাম্মেল মিয়াকে (২০) প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় ২৪ ঘন্টার মধ্যে জড়িত দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

রোববার (২৪ আগস্ট) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পিবিআই নরসিংদীর পুলিশ সুপার এস.এম. মোস্তাইন হোসেন।

এর আগে, গত ২১ আগস্ট কুমিল্লার শাসনগাছা ও ঢাকার যাত্রাবাড়ি থানা এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন-সদর থানার হাজীপুর এলাকার হযরত আলীর ছেলে কাউছার (২০) ও তার সহযোগী রায়পুরা থানার রাধাগঞ্জ এলাকার আবুল কাশেম এর ছেলে রাকিব মিয়া (২৫)।

গ্রেফতার রাকিব আদালতে দেওয়া জবানবন্দীতে মোজাম্মেলকে কুপিয়ে হত্যার কথা স্বীকার করেছে বলে জানিয়েছেন পিবিআই নরসিংদীর পুলিশ সুপার এস.এম. মোস্তাইন হোসেন।

পুলিশ সুপার এস.এম. মোস্তাইন হোসেন বলেন, রায়পুরার চরসুবুদ্ধি এলাকার চাঁন মিয়ার ছেলে ও নরসিংদী সদরের হাজীপুর এলাকার ভাড়াটিয়া হত্যার স্বীকার মোজাম্মেল মিয়া (২০) নরসিংদী পৌরসভা মোড় সংলগ্ন সিএন্ডবি রোডের চৌধুরী মার্কেটের একটি কাপড়ের দোকানের কর্মচারী ছিলেন। আসামি কাউসার একই মার্কেটের আরেকটি কাপড়ের দোকানের কর্মচারী। গত ১৮ আগস্ট মার্কেটে দুপুরের খাবার শেষে দুষ্টুমি করার সময় কাউছারের মোবাইলে পানির পানির ছিটা পড়ে। এ সময় তার মোবাইল নষ্ট হয়েছে বলে জরিমানা দাবি করে। এ নিয়ে দুজনের মধ্যে মধ্যে তর্ক-বিতর্ক হয়।

এই জেরে গত বুধবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে মোজাম্মেল মিয়া বাড়ি থেকে বের হলে কথা আছে বলে হাজীপুর নয়াপাড়া তালতলা মাঠ সংলগ্ন স্বপনের বাড়ীর সামনে নিয়ে যায় কাউছার। সেখানে পূর্ব পরিকল্পিতভাবে মোজাম্মেল মিয়াকে কুপিয়ে হত্যা করে আসামিরা।

এ ঘটনায় নিহত মোজাম্মেলের বাবা চাঁন মিয়া বাদী হয়ে মামলা করেন। পরে পিবিআই এর একটি দল কুমিল্লা ও ঢাকার যাত্রাবাড়ি থেকে দুই আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠায়।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT