1. admin@jonogonerbani.com : admin :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
স্হানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে দোয়া মাহফিল জাতী,ধর্ম বর্ণের মধ্যে বিভেদ হতে দিবো না : স্থানীয় সরকার মন্ত্রী মঈন খান পলাশের ডাংগা ইউনিয়ন যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত দেড় লাখ টাকা অটোর জন্য প্রাণ গেল মনিরের: ক্লু-লেস হত্যাকাণ্ডের প্রধান দুই আসামি পিবিআই জালে পলাশে যুবককে কুপিয়ে জখম ও মারধরের অভিযোগ ঘোড়াশাল সার কারখানায় সারের ট্রাকে চাঁদাবাজি বন্ধ করলো বিএনপির নেতৃবৃন্দ ইতালির লোভ দেখিয়ে প্রলোভন ও প্রতারণা: পিবিআই নরসিংদীর সফল অভিযানে ধরা পড়ল পাচার চক্রের হোতা বিএনপি সরকারের অবদানেই শিক্ষকরা শতভাগ বেতন সুবিধা পাচ্ছেন: ড. মঈন খান পলাশ সার কারখানায় সাবেক শ্রমিকের বিকৃত মরদেহ উদ্ধার পিপিএম-সেবা পদকে ভূষিত হয়েছেন- এসআই মনজুর রহমান

পলাশে “পাপড়ি’র বৃক্ষরোপন কর্মসূচী পালিত

পলাশ(নরসিংদী) প্রতিনিধি:
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

“আসুন গাছ লাগাই গাছের পরিচর্যা করি সবুজ সমৃদ্ধ পৃথিবী গড়ি” এই প্রতিপদ্যকে সামনে রেখে,নির্মল বায়ু, জীব ও প্রকৃতির ভারসাম্য রক্ষার্থে পলাশ উপজেলার অরাজনৈতিক ও অলাভজনক সামাজিক সংগঠন পলাশের পাপড়ি র বার্ষিক বৃহ্মরোপন ও চারা বিতরণ কর্মসূচী ২০২৫ পালিত হয়েছে।

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের পাশ ঘেসে খানেপুর দিয়ে বয়ে যাওয়া রাস্তার পাশে সোমবার বিকালে পলাশের পাপড়ি সংগঠনের তরুণ স্বেচ্ছাসেবীরা বিভিন্ন প্রজাতির ৩০০ ফলদ,বনজ এবং কাঠ গাছ রোপণ করে। সংগঠনের সভাপতি শেখ রাসেল মাহমুদ মাহমুদের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী কামরুল ইসলাম, বাপ্পি ভুইয়া,সাব্বির ভুইয়া ছাত্র নেতা বায়েজিদ বোস্তামী, আল রিফাত মৃদুল এবং পলাশের পাপড়ি র রাকিব হোসেন,আল সাদী,ফাহাদ হসেন,আরিফ মিয়া,আকাশসহ অর্ধ শতাধিক সদস্যরা।

সংগঠনের সভাপতি শেখ রাসেল মাহমুদ মাহমুদ জানান,প্রতি বছর জুন থেকে জুলাই পলাশ উপজেলায় ১৫০০/২০০০ গাছের চারা রোপণ করে পলাশের পাপড়ি।

তাছাড়া উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করণ,শীতবস্ত্র বিতরণ, শিক্ষা উপকরণ বিতরণ, নিয়মিত রক্তদান,ঈদ ও পুজায় উপহার বিতরণ সহ অসংখ্য সামাজিক ও মানবিক কর্মকান্ড পরিচালনা করে আসছে পলাশের এ পাপড়ি সংগঠনটি।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT