1. admin@jonogonerbani.com : admin :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
স্হানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে দোয়া মাহফিল জাতী,ধর্ম বর্ণের মধ্যে বিভেদ হতে দিবো না : স্থানীয় সরকার মন্ত্রী মঈন খান পলাশের ডাংগা ইউনিয়ন যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত দেড় লাখ টাকা অটোর জন্য প্রাণ গেল মনিরের: ক্লু-লেস হত্যাকাণ্ডের প্রধান দুই আসামি পিবিআই জালে পলাশে যুবককে কুপিয়ে জখম ও মারধরের অভিযোগ ঘোড়াশাল সার কারখানায় সারের ট্রাকে চাঁদাবাজি বন্ধ করলো বিএনপির নেতৃবৃন্দ ইতালির লোভ দেখিয়ে প্রলোভন ও প্রতারণা: পিবিআই নরসিংদীর সফল অভিযানে ধরা পড়ল পাচার চক্রের হোতা বিএনপি সরকারের অবদানেই শিক্ষকরা শতভাগ বেতন সুবিধা পাচ্ছেন: ড. মঈন খান পলাশ সার কারখানায় সাবেক শ্রমিকের বিকৃত মরদেহ উদ্ধার পিপিএম-সেবা পদকে ভূষিত হয়েছেন- এসআই মনজুর রহমান

বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন যুবদল নেতা হারুন

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ শনিবার, ১৯ জুলাই, ২০২৫

নরসিংদীর পলাশ উপজেলা যুবদল নেতা হারুন অর রশীদের দাফন সম্পন্ন হয়েছে।

শনিবার (১৯ জুলাই) বেলা ২টার দিকে উপজেলার ডাংগা উচ্চ বিদ্যালয় মাঠে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে বাবার কবরের পাশে হারুন অর রশীদকে দাফন করা হয়।

হারুন অর রশীদ (৫৫) পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের হাসানহাটা গ্রামের মরহুম ফজলুর রহমানের ছেলে। তিনি পলাশ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন ও দীর্ঘদিন বিএনপির রাজনীতির সাথে যুক্ত ছিলেন।

হারুন অর রশিদ গতকাল শুক্রবার পাঁচদোনা মোমেন চত্বরে জুলাই- আগস্টের শহীদের আলোচনা সভা ও দোয়া মাহফিল থেকে ফিরে স্টোক করে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পর রাত সাড়ে এগারোটার দিকে মারা যান।

ডাংগা ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরউজ্জামান মনির বলেন, হারুন ভাই– সহ গতকাল সভায় আমরা একসঙ্গে ছিলাম। কিছু মৃত্যু হৃদয় কে নাড়া দেয়। রাতে হারুন ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে ঘুমাতে পারিনি। আমাদেরকে ব্যথিত করেছে। হারুন ভাই– আমার অভিভাবক ছিলেন, আমি আমার অভিভাবক কে হারিয়েছি। ডাংগা ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আল্লাহ উনাকে জান্নাতুল ফেরদৌস দান করুক এই দোয়া করি।

এদিকে হারুন অর রশীদের আকস্মিক মৃত্যুতে বিএনপি ও অঙ্গ সংগঠনের রাজনৈতিক নেতৃবৃন্দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

ডাংগা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জানাযায় অংশ নেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার হাসান,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল ইসলাম,উপজেলা যুবদলের সভাপতি নেছার খান,সাধারণ সম্পাদক বখতিয়ার হোসেন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চিশতিয়া, উপজেলা শ্রমিক দলের সভাপতি আল আমিন ভূইয়া, ভোলাব ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন টিটু, সাবেক ডাংগা ইউপি চেয়ারম্যান হাজী সৈয়দ মোহাম্মদ ইকবাল,ডাংগা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন রোমান,সিনিয়র সহ সভাপতি শামসুজ্জামান খান,সহ সভাপতি কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক কিরণ মিয়াসহ স্হানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং কয়েক শতাধিক সাধারণ মানুষ।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT