1. admin@jonogonerbani.com : admin :
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বন্ধ থাকা পাটকল ইজারার মাধ্যমে চালু কর‍তে চাই : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী পলাশে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশ উপজেলা প্রাণিসম্পদ অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পলাশে ডাব পারাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা রূপগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রবাসীকে কুপিয়ে হত্যা বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদেই দেশকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. আব্দুল মঈন খান পলাশে যুবদল নেতার ঈদ উপহার পেলেন দুই সহস্রাধিক পরিবার নরসিংদীতে আল-জাফরান ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে ঈদ উপহার বিতরণ নরসিংদীর পলাশে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু গণতন্ত্র পুনরুদ্ধারে প্রধান ভূমিকা পালন করেছে বিএনপি: ড. মঈন খান

টঙ্গীতে উৎসব মুখর পরিবেশে প্রাথমিকে স্টুডেন্টস্ কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত

নুরুজ্জামান শেখ:গাজীপুর মহানগর
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২ জুন, ২০২২

আজ বৃহস্পতিবার উৎসব মুখর পরিবেশে, শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবে টঙ্গীতে প্রাথমিকে স্টুডেন্টস্ কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শিশুকাল থেকে গণতন্ত্রের চর্চা এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শিক্ষার্থীদের শ্রদ্ধাশীল করতে গত এক যুগ থেকে সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে অনুষ্ঠিত হয়েছে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন। করোনা মহামারির থাবায় গত দুই বছর এ নির্বাচন অনুষ্ঠিত হয়নি। কিন্তু করোনার প্রকোপ কমে আসায় দুই বছর পর চলতি বছরও স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন আয়োজন করা হয়। আজ সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়। টঙ্গীর শহীদ স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনির শিক্ষার্থী নাসিয়ান উদ্দীন সাফতাগ ২০১ ভোট পেয়ে প্রধান মন্ত্রী নির্বাচিত হয়েছে। ব্যালট বাক্স, ব্যালট পেপার, ভোট কেন্দ্র, নির্বাচন কমিশনার, প্রিজাইডিং অফিসার, পোলিং এজেন্ট সবাই নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করে। ভোটাররা সারিবদ্ধভাবে ভোট প্রদান করে। প্রার্থীরাও কাতর হয়ে ভোটারদের কাছে ভোট খুঁজে। ভোটগ্রহণ শুরুর পর থেকেই ব্যাপক আগ্রহ ও শান্তিপূর্ণ ভাবে শিক্ষার্থীরা তাদের ভোট প্রদান করেন। নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রার্থীদের সহ-অবস্থানে এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়।টঙ্গীর শহীদ স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে দায়িত্বরত এক শিক্ষার্থী জানান, এ স্কুলের তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির দুই শতাধিক শিক্ষার্থী নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করে। নির্বাচিতদের মাঝে প্রধান মন্ত্রীসহ বিভিন্ন মন্ত্রনালয়ের দায়িত্ব প্রদান করা হবে। এ কেবিনেট বিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানে শিক্ষকদের সহযোগিতা করবে।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT