1. admin@jonogonerbani.com : admin :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে ভূমিদস্যু জাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ মন্ত্রী হওয়া’র পর ফুলে ফুলে সিক্ত ড. আব্দুল মঈন খান ড. আব্দুল মঈন খান ‘স্হানীয় সরকার মন্ত্রী’ খবরে- আনন্দে নেতাকর্মীদের মিষ্টি বিতরণ নরসিংদীর পলাশে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পলাশে খালেদা জিয়ার জন্মদিন পালিত, আপোষহীন নেত্রীর স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকার নেতাকর্মীদের পলাশে ছাত্রদল নেতা মাসুম হত্যার প্রধান আসামীসহ কক্সবাজার থেকে ৫ জন গ্রেপ্তার

জনতার দলের কালীগঞ্জ উপজেলা ও পৌরসভা শাখার আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

মো : ইব্রাহিম খন্দকার:কালীগঞ্জ( গাজীপুর)প্রতিনিধি-জনতার দল কালীগঞ্জ উপজেলা ও পৌরসভার শাখার উদ্যোগে সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের বেরুয়া এলাকায় জনতার দলের কেন্দ্রীয় কমিটি সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আজম খান এর বাড়ির আঙ্গিনায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতার দলের কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা জননেতা মো:আজম খান।

জনতার দল এর সদস্য রাহেলা পারভিন শিশির এর সভাপতিত্বে এবং সদস্য মুহাম্মদ নোমান এর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অতিথি মেজর জেনারেল (অব:) মাহবুবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে আলোচনা সভায় বক্তব্য রাখেন আজম খান এর সিনিয়র কর্মি জনতার দলের সদস্য রফিকুল ইসলাম রফিক, শরিফুল ইসলাম খান, আখতারুল ইসলাম লিখন, শেখ সেলিম মাস্টার, আলমগীর হোসেন, শাজাহান মোল্লা, আবু জাফর রিপন, কাইয়ুম ভুঁইয়া, আকবর হোসেন, সাখাওয়াত হোসেন শেকু, সিরাজুল ইসলাম সিরা, হাফিজুর রহমান, বাবলু পালোয়ান, মোস্তাক আহমেদ প্রমুখ।

আরো উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর থেকে বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ শামসুদ্দিন, নুরুল ইসলাম, শফিকুল ইসলাম বাবুল সহ অসংখ্য নেতা কর্মী।

সভায় প্রধান অতিথি বক্তব্যে জননেতা আজম খান বলেন বাংলাদেশের অপরাজনীতি, দূঃশাসন, দুর্নীতি, টাকা পাচার, ঘুষ, সহ এমন কোন অপকর্ম নেই যা বিগত সময়ের রাজনীতিবিদরা করে নাই। সেই কারণে আমি রাজনীতি থেকে অবসর নিয়েছিলাম। কিন্তু ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে হাজার হাজার মানুষের রক্তদানের বিনিময়ে ফেছিস সরকারের পতনের পর দেশ ও আমাদের কালিগঞ্জের মানুষের অনুরোধে আমি নতুন করে রাজনীতিতে পদার্পণ করেছি। নতুন একটি গণতান্ত্রিক দল যেখানে দেশের ঊর্ধ্বতন অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর অফিসার বৃন্দ, সরকারি/বেসরকারি দপ্তর ও বিভিন্ন প্রতিষ্ঠানের সফল ব্যক্তিগণ একত্রিত হয়ে একটি ইনসাফের ভিত্তিতে, বৈষম্যহীন দেশ গড়ার লক্ষ্যে কাজ করার জন্য দল গঠন করেছে, যার নাম জনতার দল। এই দলের সকলের সম্মতিতে আমাকে সদস্য সচিবের দায়িত্ব দিয়ে রাজনীতি করার নতুন করে সুযোগ দেওয়ায় সকলকে অভিনন্দন জানাচ্ছি।

অনুষ্ঠানে প্রধান বক্তা মেজর জেনারেল ( অব:) মাহবুবুর রহমান বলেন চাকরি অবস্থায় দেশ থেকে অনেক কিছু নিয়েছি অনেক কিছু পেয়েছি দেশকে দেওয়ার মতন সেই রকম সুযোগ হয়নি। এখন রাজনীতিতে এসেছি জীবনের যতটুকু অভিজ্ঞতা চাকরিজীবনে এবং বিভিন্ন সংস্থা ও দেশে বিদেশে কাজ করে অর্জন করেছি তা দিয়ে দেশের সেবা করতে চাই। যারা বিভিন্ন সেক্টরে দক্ষ ও সফল ব্যক্তিবর্গ রয়েছেন তাদের প্রতি আহ্বান দেশের জন্য আপনাদের অভিজ্ঞতাকে কাজে লাগান, দেশকে স্বয়ংসম্পূর্ণ করে যাওয়ার চেষ্টা করুন, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম আমাদেরকে মনে রাখবে।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT