1. admin@jonogonerbani.com : admin :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদীর ডাংগা জামেয়ায়ে আশরাফুল উলুম দাখিল মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে: ড.আব্দুল মঈন খান নরসিংদীর পাচঁদোনায় দুর্বৃত্তদের হামলায় ক্র্যাবের ১০ সাংবাদিক আহত নরসিংদীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামী পলাতক, হত্যার অভিযোগ স্বজনদের নরসিংদী-২ (পলাশ) আসনে প্রচারণায় ব্যস্ত ড. মঈন খান পলাশে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত গণভোটের প্রচারণায় পলাশে ভোটের গাড়ি ধানের শীষে ভোট দিলে,এলাকার উন্নয়ন হবে-মাসুম নরসিংদীর পলাশে নেশাগ্রস্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মর্মান্তিক মৃত্যু নরসিংদীর পলাশে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

পলাশে অনুমোদনহীন ব্যাটারি কারখানা সরিয়ে নিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫

নরসিংদীর পলাশে অনুমোদনহীন ব্যাটারি কারখানা সরিয়ে নিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে উপজেলার ফুলবাড়িয়া এলাকায় ব্যাটারী কারখানার সামনে এই কর্মসূচী পালন করে তারা। এসময় প্রতিবাদ স্বরুপ ব্যাটারি কারখানায় মালামাল নিয়ে আসা-যাওয়ার সড়ক কেটে বিচ্ছিন্ন করে দেন উত্তেজিত জনতা।

বিক্ষোভকারীরা জানান, ফুলবাড়িয়ার অনুমোদনহীন চীনা মালিকানাধীন এই ব্যাটারি কারখানার কারণে জীব-বৈচিত্র ধ্বংসের পাশাপাশি প্রভাব পড়ছে মানব জীবনে। কৃষি জমি হ্রাস ছাড়াও এলাকাবাসীর গলার কাটা হয়ে দাঁড়িয়েছে অবৈধ এই প্রতিষ্ঠানটি। দীর্ঘ বছর ধরে এটি সরিয়ে নিতে এলাকাবাসীর দাবি থাকলেও কর্ণপাত করছেন না কেউ।

বিক্ষোভকারীদের দাবি, কল-কারখানা, পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিসসহ কোন ধরণের অনুমোদন নেই চীনা মালিকানাধীন ‘জিনওয়ান স্টোরেজ লিমিটেড’ নামক অবৈধ এই প্রতিষ্ঠানটির। অথচ দিন-রাত ২৪ ঘন্টা ক্ষতিকর শিষা, সালফিউরিক এসিড ব্যবহার করে পলাশ উপজেলার প্রত্যন্ত অঞ্চল ফুলবাড়িয়ায় লিড এসিড উৎপাদন করছে জিনওয়ান স্টোরেজ লিমিটেড। বিভিন্ন ব্র্যান্ডের অন্তত ৮টি ব্যাটারি তৈরী করে বাজারজাত করে আসে ২০১৯ সাল থেকে, অথচ কারখানাটির নেই কোন ধরণের অনুমোদন।

বিক্ষোভকারীরা আরও জানান, বিরোতিহীনভাবে পরিবেশ-জীব-বৈচিত্র ধ্বংস করলেও কারো কোন কথাই কর্ণপাত করছে না কারখানা কর্তৃপক্ষ। স্থানীয়রা বিভিন্ন সময় বন্ধের দাবি করলে তাদের ওপর আসে হামলা-মামলাসহ নানান হুমকী। কারখানার কারণে প্রায় তিন হাজার একর জমিতে চাষাবাদ ব্যহত হচ্ছে বলেও অভিযোগ করেন তাঁরা।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT