1. admin@jonogonerbani.com : admin :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে সংবাদ সম্মেলনে বিএনপিকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ প্রশাসনকে দলীয় রাজনীতি করার প্রয়োজন নেই, তারা দেশের জন্য কাজ করবে: ড. মঈন খান নিখোঁজের তিনদিন পর মাইক্রোবাস চালকের মরদেহ উদ্ধার উৎসবমুখর আয়োজনে গয়েশপুর পদ্মলোচন উচ্চ বিদ্যালয়ের ৮১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কৃষিকে আধুনিকায়ন করতে সর্বপ্রথম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কাজ শুরু করেছিলেন -ড. মঈন খান ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে পলাশে আল-খিদমাহ্ উলামা পরিষদের প্রতিবাদ সমাবেশ বন্ধ থাকা পাটকল ইজারার মাধ্যমে চালু কর‍তে চাই : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী পলাশে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশ উপজেলা প্রাণিসম্পদ অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পলাশে ডাব পারাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

১৫ বছরে শিক্ষার্থীদের অনেক ভুল শিক্ষা দেওয়া হয়েছে :ড. মঈন খান

  • প্রকাশিতঃ সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪

নাজমুল হক মণি:বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, বিগত সরকার পাঠ্যপুস্তক নিয়ে অনেক ষড়যন্ত্র করেছে। ইতিহাস বিকৃত করে ১৫ বছরে শিক্ষার্থীদের অনেক ভুল শিক্ষা দেওয়া হয়েছে। মনে রাখতে হবে জোর করে ভুল শিক্ষা দিয়ে কিছুই অর্জন করা যায় না। যার প্রমাণ শিক্ষার্থীরা ৫ আগস্টে দিয়েছে।

রোববার (৮ ডিসেম্বর) বিকেলে নরসিংদীর পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়ামে আয়োজিত পলাশ থানা সেন্ট্রাল কলেজের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কলেজের অধ্যক্ষ মো: আমির হোসাইন গাজী’র সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভুইয়া মিল্টন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো: আলম মোল্লা, সাধারণ সম্পাদক মো: দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চিশতিয়া, কলেজের প্রভাষক শহিদুল হক সুমন।

এ সময় কলেজের শিক্ষার্থী, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা ছাড়াও সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন। পরে কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা নৃত্য ও গান পরিবেশন করেন।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT