1. admin@jonogonerbani.com : admin :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদীর পলাশে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পলাশে খালেদা জিয়ার জন্মদিন পালিত, আপোষহীন নেত্রীর স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকার নেতাকর্মীদের পলাশে ছাত্রদল নেতা মাসুম হত্যার প্রধান আসামীসহ কক্সবাজার থেকে ৫ জন গ্রেপ্তার পলাশে ভুয়া খাজনার দাখিলা দিয়ে দলিল রেজিস্ট্রি করার সময় ‘সিভিল কোর্ট কমিশনার’ গ্রেফতার দীর্ঘ দুই বছর পর পলাশের ডাংগায় পুলিশ ক্যাম্পের উদ্বোধন ও প্রাণ- আরএফএলের পুলিশ ভ্যান হস্তান্তর পলাশে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ ছাত্রদল নেতার মৃত্যু নরসিংদীতে ছাত্রদল নেতাকে গুলি, স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে কুপিয়ে জখম পলাশে সংবাদ সম্মেলনে বিএনপিকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ প্রশাসনকে দলীয় রাজনীতি করার প্রয়োজন নেই, তারা দেশের জন্য কাজ করবে: ড. মঈন খান নিখোঁজের তিনদিন পর মাইক্রোবাস চালকের মরদেহ উদ্ধার

দীর্ঘ ১৫ বছর পর পলাশে ইসলামী ছাত্রশিবিরের কার্যালয় উদ্বোধন

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

নাজমুল হক মণি: ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে আওয়ামীলীগ সরকারের পতনের পর নরসিংদীর পলাশে আনুষ্ঠানিক ভাবে কার্যালয় উদ্বোধন করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। এর আগে ২০০৯ সালে পলাশ উপজেলার খানেপুরে ইসলামী ছাত্রশিবিরের কার্যালয় ছিল। কিন্তু সেই কার্যালয়ের মালিককে পুলিশ ও আওয়ামীলীগের নেতারা ছাত্রশিবিরকে ভাড়া না দিতে ভয়ভীতি দেখায়। পরে আর কার্যালয়টি ভাড়া পায়নি তাঁরা।

দীর্ঘ ১৫ বছর পর সোমবার (৭ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার বিএডিসি মোড়ে পলাশ থানা ছাত্র শিবিরের কার্যালয় উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিংদী শহর বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন পলাশ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবুল কাশেম সিকদার, উপজেলা সেক্রেটারী মাওলানা মাসুদ করিম।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পলাশ থানা ছাত্র শিবিরের সভাপতি জুবায়ের আল ফাহাদ ও সেক্রেটারি আব্দুল্লাহ আল মারুফ। এসময় পলাশ থানার ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ছাত্র-জনতার আন্দোলনে নিহত ও আহতসহ সকল শহীদদের স্মরণে এবং দেশবাসীর মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

 

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT