1. admin@jonogonerbani.com : admin :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদীর পলাশে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পলাশে খালেদা জিয়ার জন্মদিন পালিত, আপোষহীন নেত্রীর স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকার নেতাকর্মীদের পলাশে ছাত্রদল নেতা মাসুম হত্যার প্রধান আসামীসহ কক্সবাজার থেকে ৫ জন গ্রেপ্তার পলাশে ভুয়া খাজনার দাখিলা দিয়ে দলিল রেজিস্ট্রি করার সময় ‘সিভিল কোর্ট কমিশনার’ গ্রেফতার দীর্ঘ দুই বছর পর পলাশের ডাংগায় পুলিশ ক্যাম্পের উদ্বোধন ও প্রাণ- আরএফএলের পুলিশ ভ্যান হস্তান্তর পলাশে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ ছাত্রদল নেতার মৃত্যু নরসিংদীতে ছাত্রদল নেতাকে গুলি, স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে কুপিয়ে জখম পলাশে সংবাদ সম্মেলনে বিএনপিকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ প্রশাসনকে দলীয় রাজনীতি করার প্রয়োজন নেই, তারা দেশের জন্য কাজ করবে: ড. মঈন খান নিখোঁজের তিনদিন পর মাইক্রোবাস চালকের মরদেহ উদ্ধার

গাজীপুরের টঙ্গীতে ইয়াবাসহ মাদক কারবারি আটক

গাজীপুর প্রতিনিধি:
  • প্রকাশিতঃ শনিবার, ১১ মে, ২০২৪

গাজীপুরের টঙ্গীর আরিচপুর এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব।

শনিবার (১১ মে) দুপুরে র‌্যাব-১ এর সহকারি পুলিশ সুপার মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক মাদক কারবারি মো. সাজু আহমেদ (২২) টঙ্গীর ব্যাংকের মাঠ বস্তির মো. শুকুর মিয়ার ছেলে।

র‌্যাব কর্মকর্তা বলেন, গেল রাতে র‌্যাবের একটি দল তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, টঙ্গী পূর্ব থানার উত্তর আরিচপুরের টঙ্গী রেল স্টেশন এলাকার অবস্থান করছে। সেখানে রেল স্টেশন সংলগ্ন ব্যাংক মাঠ বস্তি এলাকায় টিন শেডের বসত ঘরের সামনে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী সাজু আহমেদকে আটক করা হয়। এসময় আসামির কাছ থেকে ৬ হাজার ৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৪১ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাজু স্বীকার করেন, দীর্ঘদিন ধরে অন্যান্য মাদক কারবারিদের সঙ্গে যোগসাজসে বিভিন্ন সীমান্ত জেলা হতে ফেনসিডিল এবং ইয়াবা সংগ্রহ করে তিনি দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করে আসছেন। তারা বিভিন্ন সময় সুকৌশলে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অবৈধ মাদক দ্রব্য পরিবহন করে ঢাকা’সহ দেশের বিভিন্ন এলাকায় খুচরা/পাইকারি মাদক ব্যবসায়ীদের নিকট সরবরাহ করে।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT