1. admin@jonogonerbani.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেড় লাখ টাকা অটোর জন্য প্রাণ গেল মনিরের: ক্লু-লেস হত্যাকাণ্ডের প্রধান দুই আসামি পিবিআই জালে পলাশে যুবককে কুপিয়ে জখম ও মারধরের অভিযোগ ঘোড়াশাল সার কারখানায় সারের ট্রাকে চাঁদাবাজি বন্ধ করলো বিএনপির নেতৃবৃন্দ ইতালির লোভ দেখিয়ে প্রলোভন ও প্রতারণা: পিবিআই নরসিংদীর সফল অভিযানে ধরা পড়ল পাচার চক্রের হোতা বিএনপি সরকারের অবদানেই শিক্ষকরা শতভাগ বেতন সুবিধা পাচ্ছেন: ড. মঈন খান পলাশ সার কারখানায় সাবেক শ্রমিকের বিকৃত মরদেহ উদ্ধার পিপিএম-সেবা পদকে ভূষিত হয়েছেন- এসআই মনজুর রহমান পলাশে ভূমিদস্যু জাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ

পলাশ উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হলেন বরুণ চন্দ্র দাস নির্বাচিত

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশিতঃ বুধবার, ২৫ মে, ২০২২

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ এর উপজেলা পর্যায়ের ফলাফল প্রকাশিত হয়েছে। রবিবার (২২ মে) বিকালে নরসিংদীর পলাশ উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহের ফলাফল প্রকাশ করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিলন কৃষ্ণ হালদার। প্রকাশিত ফলাফলে পলাশ উপজেলায় এ বছর জাতীয় শিক্ষা সপ্তাহে উপজেলার পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয় বিভিন্ন ক্যাটাগরিতে সাফল্য অর্জন করেছে।প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস প্রথম বারের মত শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। শিক্ষার মান নিশ্চিতকরণ ও শিক্ষা ক্ষেত্রে বহুমুখী অবদান রাখার জন্য উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হন তিনি। এছাড়াও শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক রাহিমা আক্তার ও শ্রেষ্ঠ স্কাউট গ্রুপ নির্বাচিত হয়েছে বিদ্যালয়ের স্কাউট গ্রুপ।প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস জানান, এ সাফল্যের জন্য বিদ্যালয়ের ম্যানিজিং কমিটি, শিক্ষক, শিক্ষা প্রশাসন ও শুভানুধ্যায়ীদের কাছে কৃতজ্ঞ।এ অর্জন আমার দায়িত্বকে আরো বাড়িয়ে দিয়েছে।সবার আর্শিবাদ নিয়ে সামনে এগিয়ে যেতে চাই।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT