1. admin@jonogonerbani.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেড় লাখ টাকা অটোর জন্য প্রাণ গেল মনিরের: ক্লু-লেস হত্যাকাণ্ডের প্রধান দুই আসামি পিবিআই জালে পলাশে যুবককে কুপিয়ে জখম ও মারধরের অভিযোগ ঘোড়াশাল সার কারখানায় সারের ট্রাকে চাঁদাবাজি বন্ধ করলো বিএনপির নেতৃবৃন্দ ইতালির লোভ দেখিয়ে প্রলোভন ও প্রতারণা: পিবিআই নরসিংদীর সফল অভিযানে ধরা পড়ল পাচার চক্রের হোতা বিএনপি সরকারের অবদানেই শিক্ষকরা শতভাগ বেতন সুবিধা পাচ্ছেন: ড. মঈন খান পলাশ সার কারখানায় সাবেক শ্রমিকের বিকৃত মরদেহ উদ্ধার পিপিএম-সেবা পদকে ভূষিত হয়েছেন- এসআই মনজুর রহমান পলাশে ভূমিদস্যু জাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ

পলাশে অটোরিক্সা ছিনতাই,চুরি প্রতিরোধে চালকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩

নরসিংদীর পলাশে উপজেলার ডাংগা ইউনিয়নে অটোরিক্সা (ইজিবাইক) ছিনতাই এবং চুরি প্রতিরোধে চালকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ জানুয়ারি)বিকাল ৩টায় ডাংগা পুলিশ ক্যাম্পের আয়োজনে এবং ডাংগা ইউনিয়ন পরিষদের সার্বিক সহযোগীতায় ডাংগা ইউনিয়ন পরিষদে এ সচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে ডাংগা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ সাবের উল হাই এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন পলাশ থানার (ওসি তদন্ত ) মোঃ এমদাদুল হক,পলাশ থানার সেকেন্ড অফিসার মোঃ আবুল কালাম আজাদ,ডাংগা পুলিশ ক্যাম্প ইনচার্জ মোঃ খায়রুল ইসলাম ,ডাংগা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ হোসেন সেলিম।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ডাংগা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এন নাঈম।এ ছাড়াও উপস্থিত ছিলেন ডাংগা ইউপি সদস্য মোঃ সাইফুল ইসলাম রতন,মোঃ শহিদুল ইসলাম বাদল,আবুল বাশার খাঁন,মোঃ রেজাউল করিম টিটু,আঃ আজিজ লাল মিয়া।মহিলা ইউপি সদস্য রাবেয়া আক্তার,আমেনা বেগম,শিরিন বকুল সহ স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

আলোচনা সভায় অটোরিক্সা মালিক, অটো ড্রাইভার এবং অটো মেকানিকদের অটো চুরি এবং ছিনতাই রোধে বিভিন্ন দিকনির্দেশনা দেয়া হয়।পরবর্তীতে জেলা পুলিশ কর্তৃক প্রণীত সর্তকতামূলক লিফলেট বিতরণ এবং স্টিকার বিভিন্ন অটোরিক্সায় লাগিয়ে দেন।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT