1. admin@jonogonerbani.com : admin :
সোমবার, ০৪ মে ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বন্ধ থাকা পাটকল ইজারার মাধ্যমে চালু কর‍তে চাই : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী পলাশে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশ উপজেলা প্রাণিসম্পদ অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পলাশে ডাব পারাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা রূপগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রবাসীকে কুপিয়ে হত্যা বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদেই দেশকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. আব্দুল মঈন খান পলাশে যুবদল নেতার ঈদ উপহার পেলেন দুই সহস্রাধিক পরিবার নরসিংদীতে আল-জাফরান ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে ঈদ উপহার বিতরণ নরসিংদীর পলাশে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু গণতন্ত্র পুনরুদ্ধারে প্রধান ভূমিকা পালন করেছে বিএনপি: ড. মঈন খান

বঙ্গবন্ধুর জন্য আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি আল মুজাহিদ হোসেন তুষার

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ সোমবার, ১৪ নভেম্বর, ২০২২

বঙ্গবন্ধু মানে স্বাধীন বাংলাদেশ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য আজ আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা দিয়েছেন বঙ্গবন্ধু যদি না থাকতো তাহলে আমরা স্বাধীন দেশে স্বাধীন ভাবে বসবাস করতে পারতাম না বললেন, নরসিংদী জেলার পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আল মুজাহিদ হোসেন তুষার।তিনি আরো বলেন, বর্তমানে বাংলাদেশ সারা বিশ্বের মধ্যে উন্নত দেশ হয়েছে এক মাত্র বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য।আল মুজাহিদ হোসেন তুষার বলেন, আমাদের দেশে আমরা নিজেদের টাকায় পদ্মা সেতু বানিয়েছি শুধু তাই নয় এই দেশে অনেক উন্নয়ন হয়েছে, কিছুদিনের ভিতরে মেট্রোরেল ও চলবে বাংলাদেশে। ঘাতকরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাঁচতে দিলো না নির্মমভাবে পরিবারের সবাইকে খুন করেছে। বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাবার স্বপ্ন পূরন করার জন্য বাংলাদেশের হাল ধরেছেন প্রধানমন্ত্রীর হাত ধরে আজ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারণ করে আমি ছোট বেলা থেকে রাজনীতি করে আসছি, সারাজীবন করে যাবো। দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমি সব সময় কাজ করে আসছি, আমি যতোদিন বেঁচে থাকি বাংলাদেশ আওয়ামী লীগ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থাকবো ইনশাআল্লাহ। আমার জন্য সবাই দোয়া করবেন।আমি যেনো এই ঘোড়াশাল পৌরসভার সাধারণ মানুষের পাশে থেকে তাদের সেবা করে যেতে পারি আমার সারাজীবন সেই সাথে পৌরবাসীদের সুস্বাস্থ্যে কামনা করছি।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT