1. admin@jonogonerbani.com : admin :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনামঃ
বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদেই দেশকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. আব্দুল মঈন খান পলাশে যুবদল নেতার ঈদ উপহার পেলেন দুই সহস্রাধিক পরিবার নরসিংদীতে আল-জাফরান ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে ঈদ উপহার বিতরণ নরসিংদীর পলাশে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু গণতন্ত্র পুনরুদ্ধারে প্রধান ভূমিকা পালন করেছে বিএনপি: ড. মঈন খান পলাশে ৫ শতাধিক শ্রমজীবী মানুষদের নিয়ে ছাত্রনেতা সোহেলের দোয়া ও ইফতার মাহফিল মব সৃষ্টির অবসান ঘটিয়ে স্বপদে বহাল প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস বাংলাদেশকে পুনরায় সংগঠিত করে গণতন্ত্র ফিরিয়ে এনেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: ড.মঈন খান ভাষা শহীদদের প্রতি পলাশ উপজেলা প্রেসক্লাবের শ্রদ্ধা পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা: যুবদল নেতা মনিরুজ্জামান মনির

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন লিজ ট্রাস

জনগণের বাণী ডেস্ক:
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২

বরিস জনসনের বিদায়ের পর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর চেয়ারে বসছেন তাঁর সরকারের পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস। ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির নেতৃত্বের দৌড়ে সাবেক অর্থমন্ত্রী ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাককে হারিয়ে দিয়েছেন তিনি।স্থানীয় সময় সোমবার দুপুর সাড়ে ১২টার পরপর লন্ডনের ওয়েস্টমিনস্টারের একটি সম্মেলনকক্ষে কনজারভেটিভ পার্টির নেতৃত্ব নির্বাচনের ফল ঘোষণা করা হয়। এ নির্বাচন পরিচালনা করে ১৯২২ কমিটি। এর চেয়ারপারসন স্যার গ্রাহাম ব্রাডি ভোটের ফল ঘোষণা করেন। তাতে ট্রাসের পক্ষে ৮১ হাজার ৩২৬ ভোট এবং সুনাকের পক্ষে ৬০ হাজার ৩৯৯ ভোট পড়েছে।বিবিসি বলছে, আগামীকাল রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে সাক্ষাতে সরকার গঠনের আমন্ত্রণ পাবেন লিজ ট্রাস। এরপর প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি।ক্ষমতাসীন দলের নেতা নির্বাচিত হওয়ার পর সম্মেলনকক্ষে উপস্থিত দলীয় নেতাদের অভিনন্দন জানান লিজ ট্রাস।সংক্ষিপ্ত বক্তব্যে বিদায়ী প্রধানমন্ত্রী বরিস জনসনের প্রশংসা করে তিনি বলেন, জনসন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, ব্রেক্সিট বাস্তবায়ন করেছেন, জনগণকে করোনার টিকা দিয়েছেন এবং বিরোধী দল লেবার পার্টির নেতা জেরেমি করবিনকে পর্যুদস্ত করেছেন।জ্বালানি খরচ কয়েক গুণ বেড়ে অর্থনৈতিক সংকটে ধুঁকতে থাকা যুক্তরাজ্যের নাগরিকদের আশ্বাসের বাণী শুনিয়েছেন লিজ ট্রাস।কর কমানোর পাশাপাশি যুক্তরাজ্যের অর্থনীতি সামনে এগিয়ে নিতে বলিষ্ঠ পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন তিনি।২০২৪ সালের জাতীয় নির্বাচনেও আবার লেবার পার্টিকে হারিয়ে দেবেন বলে ঘোষণা দিয়েছেন তিনি।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT