1. admin@jonogonerbani.com : admin :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
স্হানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে দোয়া মাহফিল জাতী,ধর্ম বর্ণের মধ্যে বিভেদ হতে দিবো না : স্থানীয় সরকার মন্ত্রী মঈন খান পলাশের ডাংগা ইউনিয়ন যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত দেড় লাখ টাকা অটোর জন্য প্রাণ গেল মনিরের: ক্লু-লেস হত্যাকাণ্ডের প্রধান দুই আসামি পিবিআই জালে পলাশে যুবককে কুপিয়ে জখম ও মারধরের অভিযোগ ঘোড়াশাল সার কারখানায় সারের ট্রাকে চাঁদাবাজি বন্ধ করলো বিএনপির নেতৃবৃন্দ ইতালির লোভ দেখিয়ে প্রলোভন ও প্রতারণা: পিবিআই নরসিংদীর সফল অভিযানে ধরা পড়ল পাচার চক্রের হোতা বিএনপি সরকারের অবদানেই শিক্ষকরা শতভাগ বেতন সুবিধা পাচ্ছেন: ড. মঈন খান পলাশ সার কারখানায় সাবেক শ্রমিকের বিকৃত মরদেহ উদ্ধার পিপিএম-সেবা পদকে ভূষিত হয়েছেন- এসআই মনজুর রহমান

রওশনকে সরানোর সিদ্ধান্তে একমত জাপার প্রেসিডিয়াম সদস্যরা

বিশেষ প্রতিনিধি:
  • প্রকাশিতঃ শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২

রওশন এরশাদকে সরিয়ে জি এম কাদেরকে সংসদে বিরোধী দলের নেতা করতে জাতীয় পার্টির (জাপা) সংসদীয় দলের নেওয়া সিদ্ধান্ত সমর্থন করেছেন দলের প্রেসিডিয়াম সদস্যরা। শনিবার সকালে দলের প্রেসিডিয়ামের বৈঠকে উপস্থিত থাকা সদস্যরা সংসদীয় দলের নেওয়া সিদ্ধান্তের বিষয়ে একমত পোষণ করেন।জাপা চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে ওই বৈঠক হয়। জাপার সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের এই বৈঠকে মহাসচিব মুজিবুল হক, কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার, সৈয়দ আবু হোসেন, সালমা ইসলাম, মসিউর রহমান, প্রেসিডিয়াম সদস্য আবুল কাশেম, হাফিজ উদ্দিন আহমেদ, সাহিদুর রহমান, শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, ফকরুল ইমাম, সৈয়দ মোহাম্মদ আবদুল মান্নান, সুনীল শুভ রায়, মীর আবদুস সবুর, মাহমুদুল ইসলাম চৌধুরীসহ বেশির ভাগ সদস্য উপস্থিত ছিলেন।বৈঠকে সিদ্ধান্ত হয়, দলের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের সঙ্গে কেউ হাত মেলালে তিনি যে পর্যায়ের নেতাই হোন, তাঁকে দলের গঠনতন্ত্র অনুযায়ী বহিষ্কার করা হবে।এর আগে গত বুধবার জাপার প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ দলের জাতীয় সম্মেলন আহ্বান করেন এবং নিজেকে সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক করে আট সদস্যের একটি কমিটিরও ঘোষণা দেন। এর পরদিন বৃহস্পতিবার রওশন এরশাদকে সরিয়ে দলের চেয়ারম্যান জি এম কাদেরকে জাতীয় সংসদে বিরোধী দলের নেতা মনোনীত করেন জাপার সংসদ সদস্যরা। উল্লেখ্য, রওশন এরশাদ অসুস্থতার কারণে চিকিৎসার জন্য দীর্ঘদিন ধরে বিদেশে আছেন।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT