1. admin@jonogonerbani.com : admin :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ মন্ত্রী হওয়া’র পর ফুলে ফুলে সিক্ত ড. আব্দুল মঈন খান ড. আব্দুল মঈন খান ‘স্হানীয় সরকার মন্ত্রী’ খবরে- আনন্দে নেতাকর্মীদের মিষ্টি বিতরণ নরসিংদীর পলাশে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পলাশে খালেদা জিয়ার জন্মদিন পালিত, আপোষহীন নেত্রীর স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকার নেতাকর্মীদের পলাশে ছাত্রদল নেতা মাসুম হত্যার প্রধান আসামীসহ কক্সবাজার থেকে ৫ জন গ্রেপ্তার পলাশে ভুয়া খাজনার দাখিলা দিয়ে দলিল রেজিস্ট্রি করার সময় ‘সিভিল কোর্ট কমিশনার’ গ্রেফতার

নরসিংদীতে আল্লাহ ও মহানবীকে নিয়ে কটূক্তির অভিযোগে যুবক আটক

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ সোমবার, ১৮ জুলাই, ২০২২

নরসিংদীর পলাশ উপজেলায় সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) আল্লাহ ও হযরত মোহাম্মদ (সা:) কে নিয়ে কটূক্তি করে পোস্ট দেওয়ায় প্রশান্ত কর শ্রাবণ (২৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার (১৭ জুলাই) রাত দেড়টার দিকে উপজেলার জিনারদী ইউনিয়নের রাবান এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।প্রশান্ত কর শ্রাবণ রাবান এলাকার মৃত নারায়ণ কর এর ছেলে।পুলিশ জানায়, গত রোববার রাতে অভিযুক্ত যুবক তার পিকে শ্রাবণ নামে ব্যক্তিগত একটি ফেসবুক আইডি থেকে মহান রাব্বুল আলামীন ও হযরত মোহাম্মদ (সা:) কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে পোস্ট দেয় ও কটূক্তিমূলক মন্তব্য করে। পরে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার সৃষ্টি ও উত্তেজনার সৃষ্টি হয়। পাশাপাশি শ্রাবণকে গ্রেপ্তার ও বিচারের দাবী জানানো হয়। এ নিয়ে বিশৃঙ্খলা এড়াতে থানা পুলিশ দ্রুত তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে ওই যুবককে আটক করে।পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ জানান, আটকের পর তাকে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT