1. admin@jonogonerbani.com : admin :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে: ড.আব্দুল মঈন খান নরসিংদীর পাচঁদোনায় দুর্বৃত্তদের হামলায় ক্র্যাবের ১০ সাংবাদিক আহত নরসিংদীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামী পলাতক, হত্যার অভিযোগ স্বজনদের নরসিংদী-২ (পলাশ) আসনে প্রচারণায় ব্যস্ত ড. মঈন খান পলাশে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত গণভোটের প্রচারণায় পলাশে ভোটের গাড়ি ধানের শীষে ভোট দিলে,এলাকার উন্নয়ন হবে-মাসুম নরসিংদীর পলাশে নেশাগ্রস্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মর্মান্তিক মৃত্যু নরসিংদীর পলাশে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার রাজনীতির মূল লক্ষ্য ছিল দরিদ্র মানুষের উন্নয়ন-ড. মঈন খান

নরসিংদীতে পূর্ব শক্রতার জের ধরে যুবকের দুই হাতের কবজি বিছিন্ন

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৮ জুন, ২০২২

নরসিংদীর পলাশ উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে হাদিউল্লাহ নামে এক যুবকের কবজি বিচ্ছিন্ন করে দিয়েছে তারই এক আত্মীয়।সোমবার রাতে উপজেলার গজারিয়ার নোয়াকান্দা গ্রামে এই ঘটনা ঘটে।হাদিউল্লাহর বাড়ি জেলার শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়নের বারৈগাও গ্রামে।তাঁর বাবার নাম খোরশেদ মিয়া। তিনি শিবপুর উপজেলা গেইটে খসরু মিয়ার মিষ্টির দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন।আহত হাদিউল্লাহ জানায়, প্রায় ১৫দিন আগে চাচী বৃষ্টি আক্তারের সাথে তার ঝগড়া হয়।এরই জেরধরে বৃষ্টি আক্তারের বোন জামাই ও পলাশ উপজেলার নোয়াকান্দা গ্রামের আক্কাছ আলীর ছেলে জালাল মিয়া সোমবার দুপুরে হাদিউল্লাহর মোবাইলে কল দিয়ে কাজের কথা বলে তাকে সন্ধ্যায় নোয়াকান্দা যেতে বলেন।জালাল মিয়ার কথা মতো হাদিউল্লাহ সন্ধ্যায় নোয়াকান্দা গেলে রাতে জালাল ও তাঁর ভাতিজা সাজ্জাত হোসেন স্থানীয় নিমতলা এলাকায় একটি কলা বাগানে নিয়ে হাদিউল্লাহকে শাড়ি দিয়ে বেঁধে ফেলেন।পরে দুজনে মিলে দা দিয়ে প্রথমে হাদিউল্লাহর বাম হাতের কবজি আলাদা করে ফেলেন।একই কায়দায় তাঁর ডান হাতের কবজিও আলাদা করে ফেলা হয়।পরে তাকে ধরে বাঁধা অবস্থায় রাস্তায় ফেলে চলে যান তাঁরা।এরপর হাদিউলল্লাহর চিৎকারে স্থানীয়রা এসে থানায় খবর দিলে পুলিশ তাকে উদ্ধার করে নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করে।নরসিংদী জেলা ১০০ শয্যা জেলা হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক জানান,রাত প্রায় চারটার দিকে দু-হাতের কবজি কাটা এক রোগী পুলিশ নিয়ে আসলে তাকে জরুরি সেবা দেয়া হয়েছে।পরবর্তীতে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।এ ব্যাপারে পলাশ থানার ওসি মোহাম্মদ ইলিয়াছ জানান, অভিযুক্ত জালাল একজন চিহ্নিত পলাতক আসাামি।তাঁর নামে পলাশ ও নরসিংদীসহ বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে।তিনি আরও জানান,আহত ব্যক্তিকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।এ বিষয়ে থানায় এখনো কেউ মামলা করেনি।থানায় মামলা হলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT