1. admin@jonogonerbani.com : admin :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে সংবাদ সম্মেলনে বিএনপিকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ প্রশাসনকে দলীয় রাজনীতি করার প্রয়োজন নেই, তারা দেশের জন্য কাজ করবে: ড. মঈন খান নিখোঁজের তিনদিন পর মাইক্রোবাস চালকের মরদেহ উদ্ধার উৎসবমুখর আয়োজনে গয়েশপুর পদ্মলোচন উচ্চ বিদ্যালয়ের ৮১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কৃষিকে আধুনিকায়ন করতে সর্বপ্রথম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কাজ শুরু করেছিলেন -ড. মঈন খান ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে পলাশে আল-খিদমাহ্ উলামা পরিষদের প্রতিবাদ সমাবেশ বন্ধ থাকা পাটকল ইজারার মাধ্যমে চালু কর‍তে চাই : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী পলাশে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশ উপজেলা প্রাণিসম্পদ অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পলাশে ডাব পারাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

নরসিংদীর ঘোড়াশালে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রয় শুভ উদ্বোধন হয়েছে।

আজ বৃহস্পতিবার(২৩ জুন ) সকালে উপজেলার ঘোড়াশাল পৌরসভায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ঘোড়াশাল পৌর মেয়র ও উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আল মুজাহিদ হোসেন তুষার এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান। অসচ্ছল জনগোষ্ঠীর কথা বিবেচনা করে মাননীয় প্রধানমন্ত্রী টিসিবি’র আওতায় নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ভর্তুকি মূল্যে তাদের মাঝে সরবরাহের পদক্ষেপ গ্রহণ করেছেন উল্লেখ করে প্রধান অতিথি তাঁর বক্তব্যে টিসিবি’র মাধ্যমে বিতরণকৃত পণ্য উপকারভোগীদের ঈদ আনন্দকে বাড়িয়ে তুলবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন এবং সকলকে স্বাস্থ্যবিধি অনুসরণ করে চলার আহবান জানান। ঈদ-উল-আযহা উপলক্ষে টিসিবি’র আওতায় নরসিংদী জেলার ৬৮৩৫৩ জন উপকারভোগীর প্রত্যেককে ভর্তুকি মূল্যে ২ কেজি ডাল, ১ কেজি চিনি ও ২ কেজি সয়াবিন তেল দেয়া হবে। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা আফসানা চৌধুরী,জিনারদী ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রফেসর কামরুল ইসলাম গাজী,পৌর কাউন্সিলরগণ,পৌর কর্মকর্তাগণ, স্হানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ সহ টিসিবির পণ্য উপকারভোগীরা।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT