1. admin@jonogonerbani.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে ভূমিদস্যু জাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ মন্ত্রী হওয়া’র পর ফুলে ফুলে সিক্ত ড. আব্দুল মঈন খান ড. আব্দুল মঈন খান ‘স্হানীয় সরকার মন্ত্রী’ খবরে- আনন্দে নেতাকর্মীদের মিষ্টি বিতরণ নরসিংদীর পলাশে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পলাশে খালেদা জিয়ার জন্মদিন পালিত, আপোষহীন নেত্রীর স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকার নেতাকর্মীদের পলাশে ছাত্রদল নেতা মাসুম হত্যার প্রধান আসামীসহ কক্সবাজার থেকে ৫ জন গ্রেপ্তার

নরসিংদীর ঘোড়াশালে সাহানারা হাকিম কমিউনিটি সেন্টারের শুভ উদ্বোধন

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬

“সম্প্রীতি, সাংস্কৃতি ও সৌহার্দ্যের মিলনমেলা” শ্লোগানে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে সাহানারা হাকিম কমিউনিটি সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে ঘোড়াশাল মুসাবিন হাকিম ডিগ্রি কলেজ মাঠের পশ্চিম পাশে কলেজটির প্রতিষ্ঠাতা এম এ হাকিম ফিতা কেটে এ কমিউনিটি সেন্টারে উদ্বোধন করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি মো: নাজিবুর রহমান, পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন, পলাশ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল হক, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সহ-সভাপতি শাহরিয়ার সাকু, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ঘোড়াশাল পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জয়নাল আবেদীন, ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোস্তাক আহমেদ, ঘোড়াশাল মুসাবিন হাকিম ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মজিবুর রহমান প্রমুখ।

এসময় মুসাবিন হাকিম ডিগ্রি কলেজ ও সাহানারা হাকিম কমিউনিটি সেন্টারের প্রতিষ্ঠাতা আলহাজ্ব এম এ হাকিম বলেন, আমার সহধর্মিণীর ইচ্ছে ছিল একটি ফান্ড তৈরি করে কলেজ ও মাদ্রাসার কাজে ব্যয় করার। সেই ইচ্ছে আজ এই কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠার মাধ্যমে পূরণ করা হয়েছে। সাহানারা হাকিম কমিউনিটি সেন্টার থেকে যে টাকা উপার্জন করা হবে এর থেকে ঘোড়াশাল মুসাবিন হাকিম ডিগ্রি কলেজ এবং হাজী মুহম্মদ আয়েত আলী মুহম্মাদিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা পরিচালনার কাজে ব্যয় করা হবে। তাই সকলেকে এই মহতি কাজে অংশ গ্রহণের মাধ্যমে সাহানারা হাকিম কমিউনিটি সেন্টারটি ভাড়া নেওয়ার জন্য আহব্বান জানান তিনি।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT