1. admin@jonogonerbani.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে পলাশে আল-খিদমাহ্ উলামা পরিষদের প্রতিবাদ সমাবেশ বন্ধ থাকা পাটকল ইজারার মাধ্যমে চালু কর‍তে চাই : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী পলাশে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশ উপজেলা প্রাণিসম্পদ অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পলাশে ডাব পারাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা রূপগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রবাসীকে কুপিয়ে হত্যা বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদেই দেশকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. আব্দুল মঈন খান পলাশে যুবদল নেতার ঈদ উপহার পেলেন দুই সহস্রাধিক পরিবার নরসিংদীতে আল-জাফরান ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে ঈদ উপহার বিতরণ নরসিংদীর পলাশে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু

নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ঠে হয়ে একই পরিবারের ৩ গৃহবধূর মৃত্যু

ফারহানা ইসলাম:
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২

নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিন নারীর মৃত্যু হয়েছে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৯ জুন) দুপুরে শহরের দেওভোগ আখড়া এলাকায়। নিহতরা হলো- ওই এলাকার রঞ্জিত ঘোষের স্ত্রী বিমলা রানী ঘোষ (৫২), নিখিল ঘোষের স্ত্রী বাসন্তী রানী ঘোষ (৪২) ও রূপক ঘোষের স্ত্রী মনি রানী ঘোষ (৩৮)। তারা সম্পর্কে জা হন।ভুক্তভোগী পরিবার সূত্র জানায়, বৃষ্টিতে ঘরের মেঝে পরিষ্কার করার জন্য বিমলা রানী ঘরের গেট ধরেন। সঙ্গে সঙ্গে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘরের অন্য দুই ঝা অসুস্থ ভেবে তাকে ধরতে গেলে তারাও বিদ্যুৎস্পৃষ্ট হন।এসময় পরিবারের অন্যান্য সদস্য ও প্রতিবেশীরা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মেডিকেল অফিসার নাজমুল হাসান বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়।নারায়ণগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইদুজ্জামান বলেন, অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।এদিকে একই পরিবারের তিন গৃহবধূর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারনা হয়।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT