1. admin@jonogonerbani.com : admin :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদীর পলাশে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু গণতন্ত্র পুনরুদ্ধারে প্রধান ভূমিকা পালন করেছে বিএনপি: ড. মঈন খান পলাশে ৫ শতাধিক শ্রমজীবী মানুষদের নিয়ে ছাত্রনেতা সোহেলের দোয়া ও ইফতার মাহফিল মব সৃষ্টির অবসান ঘটিয়ে স্বপদে বহাল প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস বাংলাদেশকে পুনরায় সংগঠিত করে গণতন্ত্র ফিরিয়ে এনেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: ড.মঈন খান ভাষা শহীদদের প্রতি পলাশ উপজেলা প্রেসক্লাবের শ্রদ্ধা পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা: যুবদল নেতা মনিরুজ্জামান মনির নরসিংদীর পাঁচটি আসনে বিএনপির বিপুল ভোটে বিজয়ী আল-জাফ্রান ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক প্রকাশিত রমজানের ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন নরসিংদীর ডাংগা জামেয়ায়ে আশরাফুল উলুম দাখিল মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আব্দুল মোমেন খান দেশে সর্ব প্রথম দারিদ্র ও খাদ্য সমস্যা থেকে উত্তরণ ঘটিয়েছিল: ড. মঈন খান

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মন্ত্রীপরিষদের সবচেয়ে বিচক্ষণ মন্ত্রী ছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য মরহুম আব্দুল মোমেন খান। যেই বাংলাদেশ একসময় অর্থ সিমাবদ্ধতা ও পলিসি সিমাবদ্ধতার কারণে দারিদ্র ও খাদ্য সঙ্কট দেখা দিয়েছিল সেখান থেকে মরহুম মোমেন খান খাদ্য সিমাবদ্ধতার উত্তরণ ঘটিয়ে দেশে খাদ্যে স্বয়ংসম্পুর্ণ করেছিল।

তিনি আজ শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে নরসিংদীর পলাশ উপজেলা আধুনিক মাল্টিপারপাস অডিটোরিয়ামে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক খাদ্য মন্ত্রী মরহুম আবদুল মোমেন খানের ৪১ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিলে এ কথা বলেন।

এসময় মঈন খান বলেন, বিএনপি প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের মানুষের কল্যাণে কাজ করে গিয়েছে। শহীদ প্র্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছে। তিনি আরো বলেন, আমাদের মধ্য দলমত, ভিন্নমত থাকবে তবে ভিন্ন মতের কারণে নিজেদের মধ্যে যেন শত্রæতা সৃষ্টি না হয় সে দিকে সকলের সজাগ থাকতে হবে। ড. আব্দুল মঈন খানের সভাপতিত্বে স্মরণ সভায় আরো বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রয়ী নির্বাহী কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদ আকরামুল হাসান মিন্টু, জেলা বিএনপির সহ-সভাপতি তোফাজ্জল হোসেন মাস্টার, মনোহরদী উপজেলা বিএনপির সভাপতি সরদার সাখাওয়াত হোসেন বকুল ও শিবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিছ রিকাবদারসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

স্মরণ সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও মরহুম মোমেন খানের আত্মার মাগফেরাত কামণা করে দোয়া করা হয়।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT