1. admin@jonogonerbani.com : admin :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ মন্ত্রী হওয়া’র পর ফুলে ফুলে সিক্ত ড. আব্দুল মঈন খান ড. আব্দুল মঈন খান ‘স্হানীয় সরকার মন্ত্রী’ খবরে- আনন্দে নেতাকর্মীদের মিষ্টি বিতরণ নরসিংদীর পলাশে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পলাশে খালেদা জিয়ার জন্মদিন পালিত, আপোষহীন নেত্রীর স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকার নেতাকর্মীদের পলাশে ছাত্রদল নেতা মাসুম হত্যার প্রধান আসামীসহ কক্সবাজার থেকে ৫ জন গ্রেপ্তার পলাশে ভুয়া খাজনার দাখিলা দিয়ে দলিল রেজিস্ট্রি করার সময় ‘সিভিল কোর্ট কমিশনার’ গ্রেফতার

নরসিংদীতে র‍্যাবের অভিযানে ১০০ কেজি গাঁজাসহ আটক ২, কাভার্ডভ্যান জব্দ

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

নরসিংদীর রায়পুরা উপজেলায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১১) এর বিশেষ অভিযানে ১০০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যানও জব্দ করা হয়।

শনিবার (৬ ডিসেম্বর) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের মরজাল বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। দুপুরে র‍্যাব-১১ এর ক্যাম্প কমান্ডার আরিফুল ইসলাম সাংবাদিকদের কাছে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্রাহ্মণবাড়িয়া থেকে একটি কাভার্ডভ্যানে করে গাঁজার বড় চালান ঢাকামুখী হওয়ার গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাব সদস্যরা মরজাল এলাকায় চেকপোস্ট বসায়। পরে সন্দেহজনক হলুদ রঙের কাভার্ডভ্যানটি আটক করে তল্লাশি চালিয়ে চারটি সাদা বস্তা থেকে কসটেপ মোড়ানো মোট ১০০ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়।

এ সময় কাভার্ডভ্যানসহ নগদ ৯ হাজার ৭০০ টাকা ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- সাজেদুর রহমান জনি (৪৫), তরিকুল ইসলাম রাজন (৩০)।

র‍্যাব জানায়, আটক দুইজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের রায়পুরা থানায় হস্তান্তর করা হবে।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT