1. admin@jonogonerbani.com : admin :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বন্ধ থাকা পাটকল ইজারার মাধ্যমে চালু কর‍তে চাই : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী পলাশে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশ উপজেলা প্রাণিসম্পদ অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পলাশে ডাব পারাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা রূপগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রবাসীকে কুপিয়ে হত্যা বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদেই দেশকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. আব্দুল মঈন খান পলাশে যুবদল নেতার ঈদ উপহার পেলেন দুই সহস্রাধিক পরিবার নরসিংদীতে আল-জাফরান ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে ঈদ উপহার বিতরণ নরসিংদীর পলাশে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু গণতন্ত্র পুনরুদ্ধারে প্রধান ভূমিকা পালন করেছে বিএনপি: ড. মঈন খান

পলাশে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

নরসিংদীর পলাশ উপজেলায় ট্রেনের ধাক্কায় সৈকত চন্দ্র দে (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (২৬ অক্টোবর) বেলা সোয়া ১১টার দিকে ঘোড়াশাল রেললাইনে এই দুর্ঘটনা ঘটে। নিহত সৈকত ঘোড়াশাল পৌর এলাকার পাইকসা গ্রামের উত্তম কুমার দে’র ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, সৈকত এক বছর আগে প্রাণ আরএফএল কোম্পানির চাকরি ছেড়ে দেন। এরপর থেকে তিনি বেকার ছিলেন। সকালে তিনি ঘোড়াশালের সান হেলথ কেয়ার হাসপাতালে চাকরির ইন্টারভিউ দিতে যান। ইন্টারভিউ শেষে বাসায় ফেরার পথে অন্যমনস্ক অবস্থায় রেললাইনের ওপর দিয়ে হাঁটছিলেন। এসময় ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শুভ্র ঘোষ জানান, হাসপাতালে আনার আগেই সৈকতের মৃত্যু হয়েছে।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই জহিরুল ইসলাম বলেন, সৈকত অন্যমনস্ক হয়ে রেললাইনের ওপর দিয়ে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT