1. admin@jonogonerbani.com : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ মন্ত্রী হওয়া’র পর ফুলে ফুলে সিক্ত ড. আব্দুল মঈন খান ড. আব্দুল মঈন খান ‘স্হানীয় সরকার মন্ত্রী’ খবরে- আনন্দে নেতাকর্মীদের মিষ্টি বিতরণ নরসিংদীর পলাশে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পলাশে খালেদা জিয়ার জন্মদিন পালিত, আপোষহীন নেত্রীর স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকার নেতাকর্মীদের পলাশে ছাত্রদল নেতা মাসুম হত্যার প্রধান আসামীসহ কক্সবাজার থেকে ৫ জন গ্রেপ্তার পলাশে ভুয়া খাজনার দাখিলা দিয়ে দলিল রেজিস্ট্রি করার সময় ‘সিভিল কোর্ট কমিশনার’ গ্রেফতার দীর্ঘ দুই বছর পর পলাশের ডাংগায় পুলিশ ক্যাম্পের উদ্বোধন ও প্রাণ- আরএফএলের পুলিশ ভ্যান হস্তান্তর পলাশে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ ছাত্রদল নেতার মৃত্যু নরসিংদীতে ছাত্রদল নেতাকে গুলি, স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে কুপিয়ে জখম

পলাশে প্রবাসীর বাড়িতে চুরির ঘটনায় দুই চোর গ্রেফতার

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

নরসিংদীর পলাশে এক প্রবাসীর বাড়িতে চুরির ঘটনায় লাবন মিয়া ও রানা মিয়া নামে দুই চোরকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে চুরি হওয়া একটি ল্যাপটপ, একটি ক্যামেরা, কিছু বিদেশী প্রসাধনী ও জামাকাপড়সহ মালামাল উদ্ধার করা হয়। গতকাল রাতে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের ইসলাম পাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত লাবন মিয়া ওই গ্রামের নয়ন মিয়ার ছেলে ও রানা মিয়া একই গ্রামের মোন্তা মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গত মঙ্গলবার রাতে ডাঙ্গার ইসলামপাড়া গ্রামের সুলাইমান নামে এক প্রবাস ফেরত যুবকের বাড়িতে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী থানায় যোগাযোগ করলে পুলিশ চোর সন্ধহে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করে। পরে জিজ্ঞাসাবাদে চুরির বিষয়টি স্বীকার করলে মালামালসহ তাদের গ্রেফতার করা হয়।

পলাশ থানার ওসি মনির হোসেন জানান, এ ঘটনায় থানায় একটি চুরির মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারের পর তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT