1. admin@jonogonerbani.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশের ডাংগা ইউনিয়ন যুবদল ও স্বেচ্ছাসেবক দলের প্রধান কার্যালয় উদ্বোধন পলাশের ঘোড়াশালে নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল পলাশে জেন্ডার সমতা, ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত গাউকের ইমারত পরিদর্শক এম এ মালেকের নোটিশ বাণিজ্যে , সংবাদ প্রকাশে সাংবাদিককে হুমকি পলাশে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন পলাশে জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ  স্হানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে দোয়া মাহফিল জাতী,ধর্ম বর্ণের মধ্যে বিভেদ হতে দিবো না : স্থানীয় সরকার মন্ত্রী মঈন খান পলাশের ডাংগা ইউনিয়ন যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত দেড় লাখ টাকা অটোর জন্য প্রাণ গেল মনিরের: ক্লু-লেস হত্যাকাণ্ডের প্রধান দুই আসামি পিবিআই জালে

পলাশে জামায়াতের সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

নরসিংদীর পলাশে জামায়াতের সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৪ অক্টোবর) বিকেলে উপজেলার ঘোড়াশাল বাজারে জামায়াতের দাঁড়িপাল্লা সমর্থক ফোরাম কর্তৃক আয়োজিত সর্বস্তরের জনগণের সাথে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ঘোড়াশাল পৌরসভার ৭নং ওয়ার্ড কেন্দ্র কমিটির সভাপতি হাজী নূর মোহাম্মদের সভাপতিত্বে ও উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সেক্রেটারী কামাল হোসেনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শূরা সদস্য, জেলা জামায়াতের সেক্রেটারী ও নরসিংদী -২ (পলাশ) আসনের দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী উপাধ্যক্ষ মাওলানা আমজাদ হোসেন |

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আমজাদ হোসেন বলেন, ‘ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং সৎ ও যোগ্য নেতৃত্বের মাধ্যমে এলাকার উন্নয়নের জন্য আমি আপনাদের সন্তান হিসেবে দোয়া চাই।’

এ সময় আরো উপস্থিত ছিলেন ঘোড়াশাল পৌর সেক্রেটারী মাওলানা বেলাল হোসেন, সহ সেক্রেটারী মোকছেদ হোসেন সহ স্হানীয় জামায়াতের নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনসাধারণ।

 

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT