1. admin@jonogonerbani.com : admin :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে সংবাদ সম্মেলনে বিএনপিকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ প্রশাসনকে দলীয় রাজনীতি করার প্রয়োজন নেই, তারা দেশের জন্য কাজ করবে: ড. মঈন খান নিখোঁজের তিনদিন পর মাইক্রোবাস চালকের মরদেহ উদ্ধার উৎসবমুখর আয়োজনে গয়েশপুর পদ্মলোচন উচ্চ বিদ্যালয়ের ৮১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কৃষিকে আধুনিকায়ন করতে সর্বপ্রথম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কাজ শুরু করেছিলেন -ড. মঈন খান ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে পলাশে আল-খিদমাহ্ উলামা পরিষদের প্রতিবাদ সমাবেশ বন্ধ থাকা পাটকল ইজারার মাধ্যমে চালু কর‍তে চাই : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী পলাশে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশ উপজেলা প্রাণিসম্পদ অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পলাশে ডাব পারাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

বিএনপি কখনো সংখ্যালঘু-সংখ্যাগুরু বিস্বাস করে না: ড. মঈন খান

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেন, বিএনপি সংখ্যালঘু ও সংখ্যাগুরু এ কথায় বিশ্বাস করেনা।আমরা সবাই বাংলাদেশের নাগরিক। আমরা সবাই বংলাদেশি। আমরা সবাই সমান। এই কথা মনে রেখে ভবিষ্যতে এই বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ দুর হবার পরে আমরা কিন্তু করি একটি সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে। যে গণতন্ত্রের জন্য মুক্তিযুদ্ধে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে এবং দরিদ্রের উপর শোষণ থেকে দরিদ্র মানুষকে মুক্ত করার জন্য।তিনি বুধবার ( ০১ অক্টোবর) সন্ধ্যায় পলাশ বাজার সার্বজনীন দূর্গা মন্দির পরিদর্শন শেষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মত বিনিময়কালে এ কথা বলেন।

তিনি আরো বলেন শারদীয় দূর্গা পূজার মূল বার্তা উপলব্ধি করতে হবে। বছরে একবার মা দূর্গা আসেন পৃথিবীতে এক বছরের পাপ জঞ্জাল দূর করে দেয়ার জন্য।তেমনি অসুরের রুপেও কিছু মানুষ পৃথিবীতে আসে অন্যায় অবিচার করতে।তাই এখান থেকে শিক্ষা নিয়ে সকল অবিচারের বিরুদ্ধে এগিয়ে আসতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন পলাশ বাজার সার্বজনীন দূর্গামন্দিরের ভারপ্রাপ্ত সভাপতি প্রদীপ চন্দ্র ধর,পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক,যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন ভূইয়া মিল্টন, পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার, ঘোড়াশাল পৌর সভার মহিলা দলের সভাপতি সাবেক কাউন্সিলর শাহানা পারভীন, উপজেলা ছাত্রদলের আহব্বায়ক নাজমুল হোসেন সোহেল, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপন।পলাশ শিল্পাঞ্চল বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সাবেক সভাপতি নয়ন মিয়া।পৌর বিএনপির সহসভাপতি জামান প্রমুখ। মতবিনিময় শেষে ড. আব্দুল মঈন খান পূজামন্ডপে আর্থিক অনুদান দেন।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT