1. admin@jonogonerbani.com : admin :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
গণতন্ত্র পুনরুদ্ধারে প্রধান ভূমিকা পালন করেছে বিএনপি: ড. মঈন খান পলাশে ৫ শতাধিক শ্রমজীবী মানুষদের নিয়ে ছাত্রনেতা সোহেলের দোয়া ও ইফতার মাহফিল মব সৃষ্টির অবসান ঘটিয়ে স্বপদে বহাল প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস বাংলাদেশকে পুনরায় সংগঠিত করে গণতন্ত্র ফিরিয়ে এনেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: ড.মঈন খান ভাষা শহীদদের প্রতি পলাশ উপজেলা প্রেসক্লাবের শ্রদ্ধা পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা: যুবদল নেতা মনিরুজ্জামান মনির নরসিংদীর পাঁচটি আসনে বিএনপির বিপুল ভোটে বিজয়ী আল-জাফ্রান ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক প্রকাশিত রমজানের ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন নরসিংদীর ডাংগা জামেয়ায়ে আশরাফুল উলুম দাখিল মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে: ড.আব্দুল মঈন খান

নরসিংদীর পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

নরসিংদীর পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত নরসিংদী-গাজীপুরের সমন্বিত দুদক কার্যালয়ের ৪ সদস্য বিশিষ্ট একটি টিম এই অভিযান পরিচালনা করেন।

এতে হাসপাতালের ডাক্তার, কর্মকর্তা-কর্মচারীদের সময়মতো কর্মস্থলে না আসা, ঠিকমত ওষুধ সরবরাহ না করা, নিন্মমানের খাবার সরবরাহসহ না অসঙ্গতি নিয়ে তথ্য সংগ্রহ করে দুদক। অভিযানে দুদকের গাজীপুরের সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মশিউর রহমান নেতৃত্ব দেন। তিনি জানান, হাসপাতালটিতে দীর্ঘদিন ধরে দায়িত্বরত ডাক্তাররা সঠিক সময় না আসার একটি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিত্বে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হয়। যা প্রাথমিক ভাবে সত্যতা পায় দুদক। এছাড়া অন্যান্য অসঙ্গতি গুলোও খতিয়ে দেখছে তারা। এসময় আরো উপস্থিত ছিলেন, উপ-সহকারী পরিচালক প্রান্তিক শাহ্সহ অন্যান্য সদস্যরা।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT