1. admin@jonogonerbani.com : admin :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে যুবককে কুপিয়ে জখম ও মারধরের অভিযোগ ঘোড়াশাল সার কারখানায় সারের ট্রাকে চাঁদাবাজি বন্ধ করলো বিএনপির নেতৃবৃন্দ ইতালির লোভ দেখিয়ে প্রলোভন ও প্রতারণা: পিবিআই নরসিংদীর সফল অভিযানে ধরা পড়ল পাচার চক্রের হোতা বিএনপি সরকারের অবদানেই শিক্ষকরা শতভাগ বেতন সুবিধা পাচ্ছেন: ড. মঈন খান পলাশ সার কারখানায় সাবেক শ্রমিকের বিকৃত মরদেহ উদ্ধার পিপিএম-সেবা পদকে ভূষিত হয়েছেন- এসআই মনজুর রহমান পলাশে ভূমিদস্যু জাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান

নরসিংদীর পলাশে ডাংগা ইউনিয়ন পরিষদ পরিদর্শনে- জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৭ জুন, ২০২২

নরসিংদীর পলাশ উপজেলার ডাংগা ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন প্রতিষ্ঠান পরির্দশন করেছেন নরসিংদীর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান।

আজ দুপুরে নরসিংদীর পলাশ উপজেলার ডাংগা ইউনিয়ন পরিষদ ভবন,ইউনিয়ন তথ্য ও ডিজিটাল সেন্টার,ডাংগা বাজার,ডাংগা ইউনিয়ন ভূমি অফিস, ডাংগা ইউনিয়নের রাস্তাঘাট,প্রতিষ্ঠান সহ বিভিন্ন উন্নয়ন মূলক কার্যক্রম পরিদর্শন করে সন্তুষ্টি প্রকাশ করে তিনি বলেন, ইউনিয়নের উন্নয়ন মূলক কার্যক্রম অব্যাহত থাকবে এবং এ ব্যাপারে জেলা প্রশাসন সব ধরনের সহযোগিতা করবে।জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান ও উপজেলা নির্বাহী অফিসার ফারহানা আফসানা চৌধুরীর এর আগমনে শুভেচ্ছা স্বাগতম জানাতে ইউনিয়ন পরিষদ ভবনের সামনে দাঁড়িয়ে স্লোগানে স্লোগানে মুখরিত করে ফুল দিয়ে বরণ করেন,ডাংগা ইউপি চেয়ারম্যান সাবের উল হাই ও ইউপি সদস্যগণ।বিভিন্ন প্রতিষ্ঠান পরির্দশনকালে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা নির্বাহী অফিসার ফারহানা আফসানা চৌধুরী,ডাংগা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাবের উল হাই, ইউপি সচিব মানিক মিয়া, ইউপি সদস্য বাদল মিয়া,আবুল বাশার, বেলায়েত হোসেন,সালাউদ্দিন,সাইফুল ইসলাম রতন,লাল মিয়া,আফজাল হোসেন,রেজাউল করিম টিটু,ফরহাদ হোসেন,রাবেয়া বেগম,আমেনা বেগম,শিরিনা বকুল প্রমুখ।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT