1. admin@jonogonerbani.com : admin :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ মন্ত্রী হওয়া’র পর ফুলে ফুলে সিক্ত ড. আব্দুল মঈন খান ড. আব্দুল মঈন খান ‘স্হানীয় সরকার মন্ত্রী’ খবরে- আনন্দে নেতাকর্মীদের মিষ্টি বিতরণ নরসিংদীর পলাশে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পলাশে খালেদা জিয়ার জন্মদিন পালিত, আপোষহীন নেত্রীর স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকার নেতাকর্মীদের পলাশে ছাত্রদল নেতা মাসুম হত্যার প্রধান আসামীসহ কক্সবাজার থেকে ৫ জন গ্রেপ্তার পলাশে ভুয়া খাজনার দাখিলা দিয়ে দলিল রেজিস্ট্রি করার সময় ‘সিভিল কোর্ট কমিশনার’ গ্রেফতার

পলাশে পাওনা টাকা চাওয়ায় যুবককে গলা কেটে হত্যাচেষ্টা, মা-ছেলে গ্রেফতার

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

নরসিংদীর পলাশে পাওনা টাকা পরিশোধের কথা বলে জহিরুল নামে এক যুবককে বাসায় ডেকে নিয়ে গলা কেটে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে।

রবিবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার ডাংগা ইউনিয়নের কাজিরচর গ্রামে এ ঘটনা ঘটে।

আহতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রথমে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত জহিরুল ইসলাম ওই ইউনিয়নের কাজিরচর গ্রামের মৃত রফিজ উদ্দিনের ছেলে।

এ ঘটনার পর অভিযুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে পলাশ থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামিরা হলো- একই গ্রামের আলামিনের বাড়ির ভাড়াটিয়া মাসুদের স্ত্রী শেফালী (৩১) ও তার ছেলে রিয়াদ (১৯)।

পলাশ থানা পুলিশ ও অভিযোগের এজাহার সূত্রে জানা যায়, কাজিরচর গ্রামের আহত জহিরুল ইসলামের কাছ থেকে সুদে ১ লাখ ২০ হাজার টাকা ধার নেয় আলামিনের বাড়ির ভাড়াটিয়া মাসুদ মিয়া। ধার নেওয়ার কয়েক মাস সুদের টাকা পরিশোধ করলেও পরবর্তীতে বিভিন্ন অজুহাতে ওই পাওনা টাকা আর পরিশোধ করেননি। মূলধনসহ লাভের টাকা বর্তমানে প্রায় ৫ লাখ টাকায় গিয়ে দাঁড়ায়। এই পাওনা টাকা চাওয়ার জেরে আসামিরা পরিশোধের কথা বলে বাসায় ডেকে নিয়ে জহিরুলকে ধারালো চাকু দিয়ে গলা কেটে হত্যার চেষ্টা করে। আহতের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে আসামিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

এ বিষয়ে পলাশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ২ ও ৩ নং আসামি গ্রেফতার করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। ১নং আসামি মাসুদ মিয়াকে গ্রেফতারের অভিযান চলছে।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT