1. admin@jonogonerbani.com : admin :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বন্ধ থাকা পাটকল ইজারার মাধ্যমে চালু কর‍তে চাই : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী পলাশে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশ উপজেলা প্রাণিসম্পদ অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পলাশে ডাব পারাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা রূপগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রবাসীকে কুপিয়ে হত্যা বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদেই দেশকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. আব্দুল মঈন খান পলাশে যুবদল নেতার ঈদ উপহার পেলেন দুই সহস্রাধিক পরিবার নরসিংদীতে আল-জাফরান ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে ঈদ উপহার বিতরণ নরসিংদীর পলাশে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু গণতন্ত্র পুনরুদ্ধারে প্রধান ভূমিকা পালন করেছে বিএনপি: ড. মঈন খান

আ.লীগ ১৫ বছরে দেশের পাটকল গুলো ধ্বংস করে দিয়েছে – ড. আব্দুল মঈন খান

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

দীর্ঘ ১৫ বছরে আওয়ামী দু:শাসন আর লুটপাটের কারণে দেশের জুটমিলগুলো ধ্বংস হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান। তিনি আজ শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে নরসিংদীর পলাশের খানেপুর বটতলা গ্রামে বিএনপির ও এর অঙ্গ সংগঠনের দলীয় কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

এসময় মঈন খান বলেন, বিএনপির প্রতিষ্ঠান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে প্রথম জুটমিল গুলোতে ৮ ঘন্টার করে কর্মের ব্যবস্থা করে দিয়েছিলেন। একই সাথে জুটমিলগুলোর উন্নয়নেও কাজ করে গিয়েছিলেন তিনি। কিন্তু গত ১৫ বছর আওয়ামী লীগ লুটপাট করে জুটমিল গুলো ধ্বংস করে গিয়েছে। তিনি বলেন, নরসিংদীর ঐহিত্যবাহী ঘোড়াশাল জুটমিল, ফৌজি জুটমিল পুরোপুরি বন্ধ হয়ে এখন শ্রমিকরা মানবেতর দিন পার করছে। তারা শুধু জুটমিল গুলোই ক্ষতিগ্রস্থ করেনি অন্যায় ভাবে অনেক শ্রমিকদেরও চাকুরিচুত্য করেছে। আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে যারা জুটমিল গুলো ধ্বংস করেছে তাদের বিচারের আওতায় আনা হবে বলেও মন্তব্য করে ড. আব্দুল মঈন খান।

এ সময় উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সম্পাদক বাহাউদ্দি ভূইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চিশতিয়া, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক ও বিএনপির মিডিয়া সমন্বয়কারি হাজী জাহিদ হোসেন, ঘোড়াশাল পৌর মহিলা দলের সভাপতি কাউন্সিলর শাহানা পারভীন,বিএনপি নেতা সবুজ মৈশান, শ্রমিকদলের সভাপতি আল-আমিন ভূইয়া, থানা ছাত্রদলের আহবায়ক নাজমুল হোসেন সোহেল,সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপন,ঘোড়াশাল পৌর ছাত্রদলের আহ্বায়ক আমানউল্লাহ ও সদস্য সচিব আরিফুল ইসলাম সহ বিএনপি ও সকল  অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT