1. admin@jonogonerbani.com : admin :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
স্হানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে দোয়া মাহফিল জাতী,ধর্ম বর্ণের মধ্যে বিভেদ হতে দিবো না : স্থানীয় সরকার মন্ত্রী মঈন খান পলাশের ডাংগা ইউনিয়ন যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত দেড় লাখ টাকা অটোর জন্য প্রাণ গেল মনিরের: ক্লু-লেস হত্যাকাণ্ডের প্রধান দুই আসামি পিবিআই জালে পলাশে যুবককে কুপিয়ে জখম ও মারধরের অভিযোগ ঘোড়াশাল সার কারখানায় সারের ট্রাকে চাঁদাবাজি বন্ধ করলো বিএনপির নেতৃবৃন্দ ইতালির লোভ দেখিয়ে প্রলোভন ও প্রতারণা: পিবিআই নরসিংদীর সফল অভিযানে ধরা পড়ল পাচার চক্রের হোতা বিএনপি সরকারের অবদানেই শিক্ষকরা শতভাগ বেতন সুবিধা পাচ্ছেন: ড. মঈন খান পলাশ সার কারখানায় সাবেক শ্রমিকের বিকৃত মরদেহ উদ্ধার পিপিএম-সেবা পদকে ভূষিত হয়েছেন- এসআই মনজুর রহমান

বিএনপির প্রতিষ্ঠাতাবার্ষিকীতে শুভেচ্ছা জানালেন মনিরউজ্জামান

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নরসিংদীর পলাশ উপজেলার ডাংগা ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরউজ্জামান মনির ডাংগা’সহ দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি বিএনপির দীর্ঘ ৪৭ বছরের সংগ্রাম ও ত্যাগের কথা স্মরণ করেন।

মনিরউজ্জামান মনির তার বার্তায় বলেন, “বিএনপি ৪৭ বছর ধরে দেশের গণতন্ত্র এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় সংগ্রাম করে আসছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এই দল প্রতিষ্ঠা করেছিলেন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করার লক্ষ্যে। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে বর্তমান ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করছে।”

তিনি আরও যোগ করেন, “আজকে যখন গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার আদায়ে সোচ্চার , তখন বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী আমাদের নতুন করে শপথ নেওয়ার অনুপ্রেরণা যোগায়। আমরা বিশ্বাস করি, তারেক রহমানের নেতৃত্বে দেশের আপামর জনতাকে সঙ্গে নিয়ে বিএনপি আবারও গণতন্ত্র ফিরিয়ে আনবে এবং মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করবে।”

মনিরউজ্জামান মনির জানান, বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ায় রোগমুক্তি ও আগামীর দেশ নায়ক তারেক রহমানের দীর্ঘায়ূ কামনা করছি।

মনিরউজ্জামান মনির বিএনপির সকল নেতাকর্মীকে শুভেচ্ছা জানিয়ে তিনি আশা প্রকাশ করেন,বিএনপির সকল আন্দোলন সংগ্রামে সহযোগী সংগঠন হিসেবে যুবদল অগ্রণী ভুমিকা পালন করে আসছে এবং আমরা ঐক্যবদ্ধ হয়ে সব সময় কাজ করে যাচ্ছি। দলের গতি আরও বেগবান করবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের পথ সুগম করবে।

বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর এই দিনে আমাদেরকে শপথ নিতে হবে গণতন্ত্র প্রতিষ্ঠা করা, আর সে লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে মিলেমিশে দেশকে সুন্দর ভাবে গঠন করা। ও আগামী সংসদ নির্বাচনে আগামী দিনের দেশনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ও এমপি পলাশের গণমানুষের নেতা ড. আব্দুল মঈন খান স্যারের হাতকে শক্তিশালী করতে সবাই ধানের শীষ মার্কায়
ভোট দিতে সর্বস্তরের জনগণকে উদ্ধুদ্ধ ও উৎসাহিত করতে হবে।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT