1. admin@jonogonerbani.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে ভূমিদস্যু জাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ মন্ত্রী হওয়া’র পর ফুলে ফুলে সিক্ত ড. আব্দুল মঈন খান ড. আব্দুল মঈন খান ‘স্হানীয় সরকার মন্ত্রী’ খবরে- আনন্দে নেতাকর্মীদের মিষ্টি বিতরণ নরসিংদীর পলাশে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পলাশে খালেদা জিয়ার জন্মদিন পালিত, আপোষহীন নেত্রীর স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকার নেতাকর্মীদের পলাশে ছাত্রদল নেতা মাসুম হত্যার প্রধান আসামীসহ কক্সবাজার থেকে ৫ জন গ্রেপ্তার

পলাশের ডাংগায় মাদক,সন্ত্রাস,চা়ঁদাবাজি প্রতিরোধের লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত 

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

নরসিংদীর পলাশ উপজেলার ডাংগায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) বেলা দুইটায় ডাংগা ইউনিয়নের জয়নগর-ডাংগা-হাসানহাটা গ্রামের সর্বস্থরের সচেতন জনগণের অংশগ্রহণে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি জয়নগর পশ্চিমপাড়া গ্রামের কেন্দ্রীয় বড় মসজিদের সামনে থেকে শুরু হয়। পরে জয়নগর ও ডাংগার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জয়নগর সামাজিক করবস্হানে এসে শেষ হয়। এসময় মাদক, সন্ত্রাস, জুয়া ও চাঁদাবাজদের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দিয়েছেন বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা।

বিক্ষোভ সমাবেশে জয়নগর পশ্চিম পাড়া কেন্দ্রীয় বড় জামে মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারি ও বিএনপি নেতা এম এ কাইয়ুম বলেন, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিতে যারা জড়িয়ে পড়েছেন তাদের অভিভাবকদের বলবো আপনারা তাদের বুঝিয়ে এসব থেকে দূরে সরিয়ে নিয়ে আসেন। আমাদের নেতা, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খানের কড়া হুশিয়ারি, কোন সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদকের সাথে কোন আপস নেই। আমরাও চাই এ সমাজ থেকে তারা নির্মূল হোক।

এর আগে জয়নগর পশ্চিম পাড়া কেন্দ্রীয় বড় জামে মসজিদে এম এ কাইয়ুমের উদ্যোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ও এমপি ড. আব্দুল মঈন খান ও পলাশ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টন এবং কেন্দ্রীয় নির্দেশে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ১৫ আগস্ট জন্মদিন উপলক্ষে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT