1. admin@jonogonerbani.com : admin :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ মন্ত্রী হওয়া’র পর ফুলে ফুলে সিক্ত ড. আব্দুল মঈন খান ড. আব্দুল মঈন খান ‘স্হানীয় সরকার মন্ত্রী’ খবরে- আনন্দে নেতাকর্মীদের মিষ্টি বিতরণ নরসিংদীর পলাশে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পলাশে খালেদা জিয়ার জন্মদিন পালিত, আপোষহীন নেত্রীর স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকার নেতাকর্মীদের পলাশে ছাত্রদল নেতা মাসুম হত্যার প্রধান আসামীসহ কক্সবাজার থেকে ৫ জন গ্রেপ্তার পলাশে ভুয়া খাজনার দাখিলা দিয়ে দলিল রেজিস্ট্রি করার সময় ‘সিভিল কোর্ট কমিশনার’ গ্রেফতার

বাংলাদেশ জামায়াতে ইসলামী পাঁচদোনা ইউনিয়ন শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ সোমবার, ২৩ জুন, ২০২৫

নরসিংদী-০২ (পলাশ) নির্বাচনী এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী পাঁচদোনা ইউনিয়ন শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২২ জুন) বিকালে নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা ইউনিয়নের ভাটপাড়া বাজারে  এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-০২ (পলাশ) নির্বাচনী এলাকার জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, নরসিংদী জেলা সেক্রেটারী উপাধ্যক্ষ মাওলানা আমজাদ হোসাইন।

পাঁচদোনা ইউনিয়ন জামায়াতে ইসলামী আমীর মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও পাঁচদোনা ইউনিয়ন বাইতুল মাল শাখার সেক্রেটারী আশ্রাফুল আলম লিটনের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী জেলা মজলিসে শূরা সদস্য ও পলাশ থানা আমীর মাওলানা কাশেম শিকদার, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন পলাশ উপজেলা শাখার সভাপতি মো: জাকির হোসেন প্রধান, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নেতাকর্মী ও স্হানীয় জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত অতিথিরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত নরসিংদী-০২র(পলাশ) নির্বাচনী এলাকার সংসদ সদস্য পদপ্রার্থী উপাধ্যক্ষ মাওলানা আমজাদ হোসাইনের পক্ষে দাঁড়িপাল্লা প্রতীকে সত্য ও ন্যায়ের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT