1. admin@jonogonerbani.com : admin :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে সংবাদ সম্মেলনে বিএনপিকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ প্রশাসনকে দলীয় রাজনীতি করার প্রয়োজন নেই, তারা দেশের জন্য কাজ করবে: ড. মঈন খান নিখোঁজের তিনদিন পর মাইক্রোবাস চালকের মরদেহ উদ্ধার উৎসবমুখর আয়োজনে গয়েশপুর পদ্মলোচন উচ্চ বিদ্যালয়ের ৮১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কৃষিকে আধুনিকায়ন করতে সর্বপ্রথম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কাজ শুরু করেছিলেন -ড. মঈন খান ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে পলাশে আল-খিদমাহ্ উলামা পরিষদের প্রতিবাদ সমাবেশ বন্ধ থাকা পাটকল ইজারার মাধ্যমে চালু কর‍তে চাই : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী পলাশে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশ উপজেলা প্রাণিসম্পদ অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পলাশে ডাব পারাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

রংপুরে ‌র‍্যাব-১৩ এর অভিযানে ১৫৮ বোতল ফেনসিডিলসহ দুই নারী গ্রেফতার

  • প্রকাশিতঃ শুক্রবার, ২০ জুন, ২০২৫

শিল্পী আক্তার (রংপুর ব্যুরো): রংপুর জেলার বদরগঞ্জ থানার গোপালপুর এলাকা থেকে ১৫৮ বোতল ফেনসিডিলসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩।

শুক্রবার (২০ জুন) সকালে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

র‌্যাব-১৩ ব্যাটালিয়ন সদর রংপুরের একটি আভিযানিক দল বদরগঞ্জ উপজেলার ১১ নম্বর গোপালপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গোপালপুর গ্রামে জনৈক আনারুল হকের বসতবাড়ির সামনে পাঁকা রাস্তার ওপর অভিযান চালায়। মহিলা র‌্যাব সদস্যদের মাধ্যমে দুই নারীর দেহ তল্লাশি করে অভিনব কৌশলে লুকানো অবস্থায় ১৫৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—
১। মোছাঃ শরীফা আক্তার (৩৮), পিতা-মৃত মুক্তার হোসেন, সাং-দক্ষিণ বাসুদেবপুর (চুড়ি পট্টি), ইউপি-শান্তির মোড়, পোস্ট-বাংলা হিলি, থানা-হাকিমপুর, জেলা-দিনাজপুর।
২। আজেদা বিবি (৪৫), পিতা-আবুল হোসেন, স্বামী-তালেব খান, সাং-উত্তর গোপালপুর, পোস্ট-বাগজানা, থানা-পাঁচবিবি, জেলা-জয়পুরহাট।

র‌্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

তিনি আরও জানান, ‘বাংলাদেশ আমার অহংকার’—এই মূলমন্ত্রে উদ্বুদ্ধ হয়ে র‌্যাব দীর্ঘদিন ধরে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT