1. admin@jonogonerbani.com : admin :
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বন্ধ থাকা পাটকল ইজারার মাধ্যমে চালু কর‍তে চাই : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী পলাশে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশ উপজেলা প্রাণিসম্পদ অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পলাশে ডাব পারাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা রূপগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রবাসীকে কুপিয়ে হত্যা বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদেই দেশকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. আব্দুল মঈন খান পলাশে যুবদল নেতার ঈদ উপহার পেলেন দুই সহস্রাধিক পরিবার নরসিংদীতে আল-জাফরান ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে ঈদ উপহার বিতরণ নরসিংদীর পলাশে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু গণতন্ত্র পুনরুদ্ধারে প্রধান ভূমিকা পালন করেছে বিএনপি: ড. মঈন খান

নরসিংদীর পলাশে চরসিন্দুর ইউনিয়নে সেলাই মেশিন,ক্রীড়া সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিতঃ শুক্রবার, ৩ জুন, ২০২২

আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষে নরসিংদীর পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নে ২০ জন হতদরিদ্র পরিবারের মাঝে সেলাই মেশিন ও জলাবদ্ধতা নিরসনে ৩৩টি আরসিসি পাইপ বিতরণ করা হয়েছে।বুধবার ( ১ জুন) দুপুরে চরসিন্দুর ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সামগ্রী বিতরণ করেন পলাশ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সৈয়দ জাবেদ হোসেন।চরসিন্দুর ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি মোফাজ্জল হোসেন রতন এর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, চরসিন্দুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মোশারফ হোসেন,চলনা মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাফ হোসেন ও ইউপি সদস্য ফাতেমা বেগম দিপা।উল্লেখ্য, চরসিন্দুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ২০২১-২২ অর্থবছরের এডিপির বরাদ্ধ দ্বারা এসব সেলাই মেশিন ও আরসিসি পাইপ সামগ্রী বিতরণ করা হয়েছে।এছাড়াও ইউনিয়নের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের মাঝেও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।এসময় আরো উপস্থিত ছিলেন,চরসিন্দুর ইউপি সচিব,ইউপি সদস্যগণ,স্হানীয় আওয়ামীলীগের সহযোগী সংগঠনের রাজনৈতিক নেতৃবৃন্দ সহ ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT