1. admin@jonogonerbani.com : admin :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঘোড়াশাল সার কারখানায় সারের ট্রাকে চাঁদাবাজি বন্ধ করলো বিএনপির নেতৃবৃন্দ ইতালির লোভ দেখিয়ে প্রলোভন ও প্রতারণা: পিবিআই নরসিংদীর সফল অভিযানে ধরা পড়ল পাচার চক্রের হোতা বিএনপি সরকারের অবদানেই শিক্ষকরা শতভাগ বেতন সুবিধা পাচ্ছেন: ড. মঈন খান পলাশ সার কারখানায় সাবেক শ্রমিকের বিকৃত মরদেহ উদ্ধার পিপিএম-সেবা পদকে ভূষিত হয়েছেন- এসআই মনজুর রহমান পলাশে ভূমিদস্যু জাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ

পলাশে কলাবাগান থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ রবিবার, ১৫ জুন, ২০২৫

নরসিংদীর পলাশে কলাবাগান থেকে অজ্ঞাত এক যুবকের (৩০) রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৫ জুন) সকালে উপজেলার পাঁচদোনা-চরসিন্দুর আঞ্চলিক সড়কের পাশে ধনারচর এলাকার একটি কলাবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।  মরদেহটির শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। প্রাথমিকভাবে নিহতের নাম পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, রবিবার সকালে পলাশ উপজেলার পাঁচদোনা-চরসিন্দুর আঞ্চলিক সড়কের চরসিন্দুর ইউনিয়নের ধনারচর এলাকার একটি কলাবাগানে অজ্ঞাত এক যুবকের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

মরদেহটির শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ধারণা করা হচ্ছে শনিবার দিবাগত রাতের কোনো একসময় দুর্বৃত্তরা তাকে হত্যা করে কলাবাগানটিতে মরদেহ ফেলে রেখে যেতে পারে।

পলাশ থানা অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন জানান, গজারিয়া ইউনিয়নের ধনারচর এলাকার একটি কলাবাগান থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটির শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতে চিহ্ন রয়েছে। পরিচয় শনাক্তে মরদেহটির ফিঙ্গারপ্রিন্ট নিয়েছে পিবিআই। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT