1. admin@jonogonerbani.com : admin :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বন্ধ থাকা পাটকল ইজারার মাধ্যমে চালু কর‍তে চাই : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী পলাশে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশ উপজেলা প্রাণিসম্পদ অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পলাশে ডাব পারাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা রূপগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রবাসীকে কুপিয়ে হত্যা বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদেই দেশকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. আব্দুল মঈন খান পলাশে যুবদল নেতার ঈদ উপহার পেলেন দুই সহস্রাধিক পরিবার নরসিংদীতে আল-জাফরান ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে ঈদ উপহার বিতরণ নরসিংদীর পলাশে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু গণতন্ত্র পুনরুদ্ধারে প্রধান ভূমিকা পালন করেছে বিএনপি: ড. মঈন খান

পলাশ উপজেলা প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ রবিবার, ১৫ জুন, ২০২৫

নরসিংদীর পলাশ উপজেলা প্রেসক্লাবের বর্ণাঢ্য আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ জুন) সকাল ১১টায় উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার ভাগদী বাংলাদেশ ন্যাচার স্টাডি পার্কে দিনব্যাপী পলাশ উপজেলা প্রেসক্লাবের সকল সাংবাদিকদের উপস্থিতিতে ছায়া ঘেরা,পাখি ডাকা, প্রাকৃতিক মনোরম উৎসবমুখর পরিবেশে সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা, কুইজ, কৌতুক, র‍্যাফেল ড্র, ছবি তোলা, ভিডিও এবং বিভিন্ন রাইড শেয়ার সহ মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। এ সময় লেকের পাশে সবুজে ঘেরা সাংবাদিক উপস্থিতিতে এক মিলনমেলায় পরিনত হয়ে আনন্দময় হয় চারপাশ।

প্রেসক্লাবের আহ্বায়ক হাজী জাহিদ হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব নূরে আলম রনির সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি মোঃ আলম মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, কাউন্সিলর শাহানা পারভিন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপন, ঘোড়াশাল পৌর ছাত্রদলের আহ্বায়ক আমানউল্লাহ আমান, সদস্য সচিব আরিফুল ইসলাম ও সাংবাদিকবৃন্দ।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT