1. admin@jonogonerbani.com : admin :
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদীর পলাশে নেশাগ্রস্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মর্মান্তিক মৃত্যু নরসিংদীর পলাশে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার রাজনীতির মূল লক্ষ্য ছিল দরিদ্র মানুষের উন্নয়ন-ড. মঈন খান খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবের দোয়া মাহফিল পলাশে বেশি দামে এলপি গ্যাস বিক্রি করার অপরাধে ব্যবসায়ীকে জরিমানা পলাশে ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন নরসিংদীতে মুদি ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা নরসিংদীর ঘোড়াশালে সাহানারা হাকিম কমিউনিটি সেন্টারের শুভ উদ্বোধন মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর বাবা-মায়ের কবর জিয়ারত করলেন-ড.মঈন খান নরসিংদীর ডাংগায় শ্রমিককে কুপিয়ে হত্যা

নরসিংদীতে বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে চোখ হারানো নিলয়কে আর্থিক অনুদান বিএনপির

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১০ জুন, ২০২৫

নরসিংদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হয়ে বাম চোখ হারানো তানভীর মোল্লা নিলয়কে আর্থিক অনুদানের হাত বাড়িয়ে দিয়েছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

মঙ্গলবার (১০ জুন) বিকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খানের নির্দেশে পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের দক্ষিণ দেওড়া গ্রামে নিলয়ের বাড়িতে গিয়ে নগদ অনুদান তুলে দেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টন।

এছাড়া নিলয়ের উন্নত চিকিৎসার জন্য সার্বিক দায়িত্ব নিয়েছেন পলাশ উপজেলা বিএনপি। এসময় উপজেলা বিএনপির সহ-সভাপতি আওলাদ হোসেন জনি, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর, উপজেলা যুবদলের সদস্য সচিব বখতিয়ার হোসেন, ঘোড়াশাল শহর ছাত্রদলের আহ্বায়ক আমানউল্লাহ আমান ও সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফ সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জানা যায়, পলাশ শিল্পাঞ্চল বিশ্ববিদ্যালয় কলেজ থেকে এইচএসসি পাস করা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই সাহসী যোদ্ধা ১৮ জুলাই বিকালে নরসিংদীর ভেলানগর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলের যোগ দেয়। মিছিলটি কিছুদূর অগ্রসর হওয়ার পর পুলিশের এলোপাতাড়ি গুলি আসতে থাকে। এ সময় পুলিশের করা গুলিতে নরসিংদীর এনকেএম হাই স্কুল এন্ড হোমস বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী শহীদ তাহমিদ ভূইয়া গুলি খেয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এসময় তাকে উদ্ধার করতে গেলে তানভীর মোল্লা নিলয়ের বাম চোখে পুলিশের ছোড়া একাধিক গুলি লাগে। মুহুর্তে সেও মাটিতে লুটিয়ে পড়লে সেখান থেকে শিক্ষার্থীরা তাকে উদ্বার করে নরসিংদী জেলার ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে শিক্ষার্থীরা তার বাবাকে খবর দিলে তার বাবা হাসপাতাল থেকে নিলয়কে গুলিবিদ্ধ অবস্থায় উদ্বার করে সন্ধ্যার পর বাড়িতে নিয়ে আসে। এরপর চোখের চিকিৎসার জন্য বিভিন্ন  হাসপাতালে নিয়ে গেলেও আর্থিক অসুবিধার কারণে তাকে উন্নত চিকিৎসা করাতে পারে নি পরিবার।  ফলে ধীরে ধীরে নিলয়ের বাম চোখটি পুরোপুরি অকেজো হয়ে পড়ে।

এদিকে নগদ অর্থ অনুদান দিতে এসে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টন বলেন,বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান স্যার যখনই জানতে পেরেছেন যে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন প্রথম সারির সাহসী যোদ্ধা চিকিৎসার অভাবে ধীরে ধীরে অন্ধ হয়ে পড়েছে। তখনই পলাশ উপজেলা বিএনপিকে নির্দেশ দিয়েছে যেন দ্রুত নিলয়কে আর্থিক সহায়তা সহ তার উন্নত চিকিৎসার সার্বিক ব্যবস্থা গ্রহণ করতে। তারই প্রতিফলন হিসেবে পলাশ উপজেলা বিএনপি নিলয়কে আর্থিক সহায়তা করাসহ তার উন্নত চিকিৎসার সার্বিক দায়িত্ব নিয়েছেন।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT