1. admin@jonogonerbani.com : admin :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ মন্ত্রী হওয়া’র পর ফুলে ফুলে সিক্ত ড. আব্দুল মঈন খান ড. আব্দুল মঈন খান ‘স্হানীয় সরকার মন্ত্রী’ খবরে- আনন্দে নেতাকর্মীদের মিষ্টি বিতরণ নরসিংদীর পলাশে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পলাশে খালেদা জিয়ার জন্মদিন পালিত, আপোষহীন নেত্রীর স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকার নেতাকর্মীদের পলাশে ছাত্রদল নেতা মাসুম হত্যার প্রধান আসামীসহ কক্সবাজার থেকে ৫ জন গ্রেপ্তার পলাশে ভুয়া খাজনার দাখিলা দিয়ে দলিল রেজিস্ট্রি করার সময় ‘সিভিল কোর্ট কমিশনার’ গ্রেফতার

রাইড শেয়ার চালকের ধর্ষণের শিকার নারী যাত্রী

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ সোমবার, ২ জুন, ২০২৫

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে এক নারী যাত্রীকে ধর্ষণের মামলায় শাহপরাণ (৩০) নামে এক রাইড শেয়ারের মোটরসাইকেল চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার মধ্যরাতে ঢাকার কেরানীগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করে পলাশ থানা পুলিশ।

রবিবার (১ জুন) নরসিংদীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেশকাত ইসলামের আদালতে হাজির করা হলে ওই নারীকে ধর্ষণের কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন তিনি। গ্রেপ্তারকৃত শাহপরানের বাসা ঢাকার কেরানীগঞ্জ থানার তারানগরেড বটতলী (দক্ষিণ পাড়া) এলাকায়।

পুলিশ জানায়, গত ২৮ মে বিকেলে ভুক্তভোগী ওই নারী ডাক্তার দেখানোর উদ্দেশ্যে শ্যামলী যেতে মিরপুর ১২ নম্বর থেকে রাইড শোয়ারের মোটরসাইকেলে ওঠেন। কিন্তু তাকে সেখানে না নিয়ে রাত সৌয়া ৯টার দিকে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালের ভাগদী এলিট স্টিল মিলের সামনের সড়কের ব্রীজের পাশের নির্জন স্থানে নিয়ে যান চালক শাহপরান। পরে সেখানে নিয়ে ওই নারীকে ধর্ষণ করেন তিনি। এসময় নারীর সঙ্গে থাকা নগদ অর্থ ছিনিয়ে নেওয়ার পাশাপাশি তাকে হত্যার হুমকি দিয়ে বিকাশের মাধ্যমে তার স্বজনদের কাছ থেকেও অর্থ আদায় করেন শাহপরান।

পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ মারফত সংবাদ পেয়ে পলাশ থানাট পুলিশ তাৎক্ষণিক ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ ঘটনায় ২৯ মে ভুক্তভোগী নারী বাদী হয়ে ধর্ষক ও প্রধান আসামি হিসেবে শাহপরানের নাম উল্লেখ করে এবং সহায়তাকারী হিসেবে অজ্ঞাত দুই ব্যক্তির বিরুদ্ধে পলাশ থানায় একটি মামলা দায়ের করেন।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শাহপরানকে পলায়নরত অবস্থায় ঢাকার কেরানীগঞ্জ থেকে পলাশ থানা পুলিশ গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর আদালতে তোলা হলে ওই নারীকে ধর্ষণের কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে শাহপরান।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT