1. admin@jonogonerbani.com : admin :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঘোড়াশাল সার কারখানায় সারের ট্রাকে চাঁদাবাজি বন্ধ করলো বিএনপির নেতৃবৃন্দ ইতালির লোভ দেখিয়ে প্রলোভন ও প্রতারণা: পিবিআই নরসিংদীর সফল অভিযানে ধরা পড়ল পাচার চক্রের হোতা বিএনপি সরকারের অবদানেই শিক্ষকরা শতভাগ বেতন সুবিধা পাচ্ছেন: ড. মঈন খান পলাশ সার কারখানায় সাবেক শ্রমিকের বিকৃত মরদেহ উদ্ধার পিপিএম-সেবা পদকে ভূষিত হয়েছেন- এসআই মনজুর রহমান পলাশে ভূমিদস্যু জাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ

পলাশ উপজেলা প্রেসক্লাবে বিএনপি নেতাদের সংবর্ধনা

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ সোমবার, ২ জুন, ২০২৫

নরসিংদীর পলাশ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে এক জমকালো সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার (৩১ মে) সন্ধ্যায় পলাশ উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পলাশ উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাজী জাহিদ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার ও ঘোড়াশাল পৌর বিএনপির নব-নির্বাচিত সভাপতি মো: আলম মোল্লাকে দলের দীর্ঘদিনের নেতৃত্ব ও অবদানের স্বীকৃতি স্বরূপ সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংবর্ধিত দুই নেতা।
আব্দুস সাত্তার বলেন,
“বিএনপির আদর্শ ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে আমরা সবসময় জনগণের পাশে ছিলাম, আছি, থাকব। দলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে আমি আমার সর্বোচ্চটা দিয়ে কাজ করব। প্রেসক্লাবের এই সম্মান আমার জন্য প্রেরণাদায়ক।”

আলম মোল্লা বলেন,
“এই দায়িত্ব শুধু সম্মানের নয়, এটি একটি বড় দায়িত্বও। আমি ঘোড়াশাল পৌর বিএনপিকে আরও কার্যকর ও সুসংগঠিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আমরা আগামীতে আরও ঐক্যবদ্ধভাবে কাজ করব।”

এ সময় উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী মহিলা দলের ঘোড়াশাল পৌর শাখার সভাপতি কাউন্সিলর শাহানা পারভীন,প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মাহবুব সৈয়দ,প্রচার সম্পাদক মামুন শাহ পিংকু,তথ্য ও যোগাযোগ সম্পাদক কামরুল ইসলাম,দপ্তর সম্পাদক পারভেজ হোসেন,সদস্য বেলায়েত হোসেন ও জাহিদ হোসেন প্রমুখ।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT