1. admin@jonogonerbani.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশের ঘোড়াশালে নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল পলাশে জেন্ডার সমতা, ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত গাউকের ইমারত পরিদর্শক এম এ মালেকের নোটিশ বাণিজ্যে , সংবাদ প্রকাশে সাংবাদিককে হুমকি পলাশে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন পলাশে জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ  স্হানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে দোয়া মাহফিল জাতী,ধর্ম বর্ণের মধ্যে বিভেদ হতে দিবো না : স্থানীয় সরকার মন্ত্রী মঈন খান পলাশের ডাংগা ইউনিয়ন যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত দেড় লাখ টাকা অটোর জন্য প্রাণ গেল মনিরের: ক্লু-লেস হত্যাকাণ্ডের প্রধান দুই আসামি পিবিআই জালে পলাশে যুবককে কুপিয়ে জখম ও মারধরের অভিযোগ

নরসিংদীতে হত্যা ও যাবজ্জীবন সাজার ২ আসামি গ্রেপ্তার

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

নরসিংদীতে পৃথক অভিযানে ভিন্ন দুটি ঘটনায় হত্যা মামলার আসামি ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব- ১১।

শুক্রবার ও শনিবার নরসিংদী সদর ও শিবপুর উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

দুপুরে র‍্যাব-১১, নরসিংদী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর সদমান ইবনে আলমের স্বাক্ষরিত আলাদা দুটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।

গ্রেপ্তাররা হলেন- রায়পুরা উপজেলার দিঘলিয়াকান্দি গ্রামের মালেক মোল্লার ছেলে হত্যা মামলার আসামি এরশাদ মিয়া (৩৫) এবং বেলাব থানার ভাটেরচর গ্রামের মজিবর রহমানের ছেলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি হৃদয় মিয়া (২৮)।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এলাকায় আধিপত্য বিস্তার ও শত্রুতার জেরে রায়পুরার বাঁশগাড়ী এলাকার পল্লী চিকিৎসক আবদুল্লাহকে গত বছরের ১ নভেম্বর রাতে কুপিয়ে ও কিল-ঘুষি মেরে গুরুতর আহত করে পালিয়ে যায় এরশাদসহ তার ১০-১২ জন সহযোগী। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আবদুল্লাহ।

এ ঘটনায় রায়পুরা থানায় মামলা হলে আসামিদের গ্রেপ্তারে নামে র‍্যাব ১১। এরই ধারাবাহিকতায় শনিবার (২৬ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১ সিপিএসসি নরসিংদী এর আভিযানিক দল সদর উপজেলার বেলদি এলাকায় অভিযান পরিচালনা করে এরশাদ মিয়াকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিকে রায়পুরা থানায় হস্তান্তর করা হয়।

অন্যদিকে শুক্রবার (২৫ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে শিবপুর উপজেলার মরজাল বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি হৃদয় মিয়াকে গ্রেপ্তার করে বেলাব থানায় হস্তান্তর করে র‍্যাব-১১। তার বিরুদ্ধে বেলাব থানায় খুন, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। সর্বশেষ ২০১৭ সলে আদালত তাকে যাবজ্জীবন সাজা দিলে আত্মগোপনে চলে যায়।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT