1. admin@jonogonerbani.com : admin :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঘোড়াশাল সার কারখানায় সারের ট্রাকে চাঁদাবাজি বন্ধ করলো বিএনপির নেতৃবৃন্দ ইতালির লোভ দেখিয়ে প্রলোভন ও প্রতারণা: পিবিআই নরসিংদীর সফল অভিযানে ধরা পড়ল পাচার চক্রের হোতা বিএনপি সরকারের অবদানেই শিক্ষকরা শতভাগ বেতন সুবিধা পাচ্ছেন: ড. মঈন খান পলাশ সার কারখানায় সাবেক শ্রমিকের বিকৃত মরদেহ উদ্ধার পিপিএম-সেবা পদকে ভূষিত হয়েছেন- এসআই মনজুর রহমান পলাশে ভূমিদস্যু জাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ

কালিগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

  • প্রকাশিতঃ বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

মোঃ ইব্রাহিম খন্দকার-কালীগঞ্জ( গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালীগঞ্জে কৃষিকাজ করতে গিয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু সংবাদ পাওয়া গেছে। নিহত কৃষক শুক্কুর আলী (৫৫) কালীগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ড বড়নগর গ্রামের মৃত রজব আলীর পুত্র। বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন।

স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, বুধবার (১৬ এপ্রিল) দুপুরে কালীগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ড বড়নগর গ্রামের মৃত রজব আলীর পুত্র শুকুর আলী উপজেলার তুমুলিয়া ইউনিয়নের টেক মানিকপুর উত্তরপাড়া কৃষি জমিতে কাজ করতে মাঠে যান।

এ সময় আকাশে বিকট শব্দে বিদ্যুৎ চমকায়। ঘটনাস্থলেই আকস্মিক বজ্রপাতে কৃষক শুকুর আলীর মর্মান্তিক মৃত্যু হয়। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজীউন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়ীতে নিয়ে যায়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। নিহত শুকুর আলী কালীগঞ্জ পৌরসভার বড়নগর এলাকায় জন্মগ্রহণ করলেও দীর্ঘদিন যাবৎ পরিবার নিয়ে তুমলিয়া ইউনিয়নের টেক মানিকপুর এলাকায় অজি বাড়ীতে (শ্বশুর বাড়ী) বসবাস করতেন।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT