1. admin@jonogonerbani.com : admin :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদীর পলাশে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পলাশে খালেদা জিয়ার জন্মদিন পালিত, আপোষহীন নেত্রীর স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকার নেতাকর্মীদের পলাশে ছাত্রদল নেতা মাসুম হত্যার প্রধান আসামীসহ কক্সবাজার থেকে ৫ জন গ্রেপ্তার পলাশে ভুয়া খাজনার দাখিলা দিয়ে দলিল রেজিস্ট্রি করার সময় ‘সিভিল কোর্ট কমিশনার’ গ্রেফতার দীর্ঘ দুই বছর পর পলাশের ডাংগায় পুলিশ ক্যাম্পের উদ্বোধন ও প্রাণ- আরএফএলের পুলিশ ভ্যান হস্তান্তর পলাশে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ ছাত্রদল নেতার মৃত্যু নরসিংদীতে ছাত্রদল নেতাকে গুলি, স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে কুপিয়ে জখম পলাশে সংবাদ সম্মেলনে বিএনপিকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ প্রশাসনকে দলীয় রাজনীতি করার প্রয়োজন নেই, তারা দেশের জন্য কাজ করবে: ড. মঈন খান নিখোঁজের তিনদিন পর মাইক্রোবাস চালকের মরদেহ উদ্ধার

রায়পুরায় বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে স্কুলছাত্র নিখোঁজ

মোঃখায়রুল ইসলাম
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৩১ মে, ২০২২

নরসিংদীর রায়পুরায় বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে মেঘনা নদীতে পড়ে আবির ইসলাম (১৬) নামে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে।মঙ্গলবার (৩১ মে) বিকেলে উপজেলার শ্রীনগর ইউনিয়নের পান্থশালা ফেরিঘাটে এ ঘটনা ঘটে।নিখোঁজ আবির ইসলাম সেরাজনগর এম এ মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র ও খাকচক গ্রামের আশরাফুল ইসলামের ছেলে।স্থানীয়রা জানান, স্কুলে টিফিনের বিরতির সময় আবির ইসলাম তার কয়েকজন বন্ধুর সঙ্গে পান্থশালা ফেরিঘাটে ঘুরতে যায়।এ সময় তার বন্ধুরা গোসল করতে মেঘনা নদীতে নামে। সাঁতার না জানার কারণে আবির নদীতে না নেমে হাত মুখ ধোয়ার জন্য ঘাটে নামে। ঘাট থেকে পা পিছলে নদীতে পড়ে স্রোতে ভেসে যায় আবির। এ সময় ফায়ার সার্ভিসে খবর দেয়া হলে বিকেলে ডুবুরি দল গিয়ে নিখোঁজ আবিরের সন্ধান চালায়।সন্ধ্যা ৬টা পর্যন্ত তার খোঁজ মেলেনি বলে জানান রায়পুরা থানার উপপরিদর্শক মো. আলমগীর সরকার।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT