1. admin@jonogonerbani.com : admin :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশের ডাংগা ইউনিয়ন যুবদল ও স্বেচ্ছাসেবক দলের প্রধান কার্যালয় উদ্বোধন পলাশের ঘোড়াশালে নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল পলাশে জেন্ডার সমতা, ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত গাউকের ইমারত পরিদর্শক এম এ মালেকের নোটিশ বাণিজ্যে , সংবাদ প্রকাশে সাংবাদিককে হুমকি পলাশে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন পলাশে জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ  স্হানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে দোয়া মাহফিল জাতী,ধর্ম বর্ণের মধ্যে বিভেদ হতে দিবো না : স্থানীয় সরকার মন্ত্রী মঈন খান পলাশের ডাংগা ইউনিয়ন যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত দেড় লাখ টাকা অটোর জন্য প্রাণ গেল মনিরের: ক্লু-লেস হত্যাকাণ্ডের প্রধান দুই আসামি পিবিআই জালে

এসএসসি/দাখিল পরিক্ষার প্রথম দিনে কালীগঞ্জে অনুপস্থিত ৫২ জন

মোঃ ইব্রাহিম খন্দকার: কালীগঞ্জ( গাজীপুর) প্রতিনিধি 
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫

কালীগঞ্জে সাধারণ শিক্ষা বোর্ড ও মাদরাসা বোর্ডের অধীনে এসএসসি ও দাখিল পরীক্ষা শুরু হয়েছে আজ ১০ ই এপ্রিল বৃহস্পতিবার। পরীক্ষার প্রথম দিনই কালীগঞ্জে মোট ৩১০৫ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ৩০৫৩ এবং অনুপস্থিত ছিল ৫২ পরীক্ষার্থী। কোন পরীক্ষার্থী বহিষ্কৃত হয় নাই।

কালীগঞ্জ উপজেলা শিক্ষা অফিস সূত্রে এ তথ্য জানা যায়। এ দিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত কালীগঞ্জে সুষ্ঠু পরিবেশে সাধারণ শিক্ষা বোর্ডে ৩টি কেন্দ্রে এবং ৩টি ভেন্যুতে এবং মাদরাসা বোর্ডে ১টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

প্রথম দিন সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসিতে বাংলা প্রথম পত্র এবং মাদরাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিলে কুরআন মজিদ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা শেষে সাধারণ শিক্ষা বোর্ডের জাঙ্গালিয়া, নাগরি এবং বক্তারপুর ইউনিয়নের পরীক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায় পরীক্ষা কেন্দ্র থেকে তাদের যাতায়াত দূরত্ব প্রায় ১৪/১৫ কিলোমিটার। এত দূরে এসে পরীক্ষায় অংশগ্রহণ করতে তাদের খুব অসুবিধা হচ্ছে। পক্ষান্তরে মোক্তারপুর ইউনিয়নে একটি কেন্দ্র ও একটি ভেন্যু এবং কালীগঞ্জ পৌরসভায় একটি কেন্দ্র ও একটি ভেন্যু না হয়ে যদি নাগরীতে, বক্তারপুরে এবং জাঙ্গালিয়ায় একটি করে কেন্দ্র অথবা ভেন্যু করা হতো তাহলে যাতায়াত দূরত্ব কমায় তাদের কষ্ট কিছুটা লাগব হতো।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT