1. admin@jonogonerbani.com : admin :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশের ডাংগা ইউনিয়ন যুবদল ও স্বেচ্ছাসেবক দলের প্রধান কার্যালয় উদ্বোধন পলাশের ঘোড়াশালে নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল পলাশে জেন্ডার সমতা, ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত গাউকের ইমারত পরিদর্শক এম এ মালেকের নোটিশ বাণিজ্যে , সংবাদ প্রকাশে সাংবাদিককে হুমকি পলাশে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন পলাশে জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ  স্হানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে দোয়া মাহফিল জাতী,ধর্ম বর্ণের মধ্যে বিভেদ হতে দিবো না : স্থানীয় সরকার মন্ত্রী মঈন খান পলাশের ডাংগা ইউনিয়ন যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত দেড় লাখ টাকা অটোর জন্য প্রাণ গেল মনিরের: ক্লু-লেস হত্যাকাণ্ডের প্রধান দুই আসামি পিবিআই জালে

পলাশে বসতঘর আগুনে পুড়ে ছাই

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫

সমাজের মানুষদের কাছ থেকে পাওয়া টিনশেড ঘরে স্ত্রী ও দুই শিশু সন্তান নিয়ে বহু কষ্টে দিন পার করছেন অসহায় অটো রিকশা চালক নুর মোহাম্মদ। সেই ঘরটি আজ আগুনে পুড়ে ছাই হয়ে যায়। সম্প্রতি এনজিও থেকে ঋণ করে ফ্রিজ, খাট, ও টিভি ক্রয় করেছেন। সেই গুলোর কিস্তি পরিশোধ করবেন নাকি ঘর নির্মাণ করবেন এমন পরিস্থিতিতে দিশেহারা হয়ে কাঁদছেন নুর মোহাম্মদ ও তার স্ত্রী সাবিনা।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার আদর্শ গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন পলাশ ফায়ার স্টেশনে সিনিয়র স্টেশন অফিসার আব্দুল সহিদ।

স্থানীয় বাসিন্দা মাসুম মিয়া জানান, সকালে অটো রিকশা চালাতে বাসা থেকে বের হয়ে যায় নূর মোহাম্মদ । অপরদিকে তার স্ত্রীর বাসা বাড়িতে কাজ করতে যায়। বেলা সাড়ে ১১টার দিকে আমরা দেখতে পাই তার ঘর আগুন জ্বলছে দেখে পলাশ ফায়ার সার্ভিসকে জানানো হয়। পরে তারা আসার আগে সমাজের সবাই মিলে আধাঁ ঘন্টার চেষ্টায় আগুন নেভানো হয়। এরই মধ্যে পুড়ে ছাই হয়ে তার মাথা গোঁজার ঠাঁই বসত ঘরটি।

ক্ষতিগ্রস্ত নূর মোহাম্মদ ও তার স্ত্রী সাবিনা কাঁদতে কাঁদতে এ প্রতিবেদককে জানান, এই ঘরটিই আমার শেষ সম্বল ছিল, আর সেটিই পুড়ে ছাই হয়ে যায়। আমি বাড়িতে এসে দেখি আমার শিশু সন্তান দুটি আল্লাহ বাঁচিয়ে রেখেছেন। এনজিও থেকে ঋণ নিয়ে ফ্রিজ কিনেছিলাম এখন কিস্তি পরিশোধ করবো কি করে? আগুনে বসত ঘর, ফ্রিজ, টিভি ও আসবাবপত্র পুড়ে প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি মাথা গোঁজার ঠাঁই বসত ঘর পেতে সমাজ ও প্রশাসনের কাছে সহযোগিতা চেয়েছেন।

পলাশ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল শহিদ জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছার পর জানতে পারি স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন। আগুনে বসত ঘর ও ফ্রিজ, টিভি ও আসবাবপত্র পুরে যায়। প্রাথমিকভাবে ধারণা করছি বৈদ্যুতিক শর্ট সর্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT