1. admin@jonogonerbani.com : admin :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঘোড়াশাল সার কারখানায় সারের ট্রাকে চাঁদাবাজি বন্ধ করলো বিএনপির নেতৃবৃন্দ ইতালির লোভ দেখিয়ে প্রলোভন ও প্রতারণা: পিবিআই নরসিংদীর সফল অভিযানে ধরা পড়ল পাচার চক্রের হোতা বিএনপি সরকারের অবদানেই শিক্ষকরা শতভাগ বেতন সুবিধা পাচ্ছেন: ড. মঈন খান পলাশ সার কারখানায় সাবেক শ্রমিকের বিকৃত মরদেহ উদ্ধার পিপিএম-সেবা পদকে ভূষিত হয়েছেন- এসআই মনজুর রহমান পলাশে ভূমিদস্যু জাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ

পলাশে দুই’ভাই হত্যার ঘটনায় ২৫ জনের নামে মামলা,গ্রেফতার ৩

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ বুধবার, ২ এপ্রিল, ২০২৫

নরসিংদীর পলাশের ঘোড়াশাল পৌর এলাকায় চোর সন্দেহে গণপিটুনির প্রতিবাদ করায় দুই ভাইকে পিটিয়ে হত্যার ঘটনায় ২৫ জনের নাম উল্লেখ করে একটি মামলা হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাতে নিহত রাকিব ও সাকিবের মা রাবেয়া বেগম বাদী হয়ে পলাশ থানায় মামলাটি করেন।

মামলায় ভাগদী গ্রামের পাভেলকে প্রধান আসামি করে ২৫ জনের নাম উল্লেখসহ ১০-১২ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে বলে জানিয়েছেন পলাশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন।

মঙ্গলবার সন্ধ্যায় নরসিংদী সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে নিহত দুই ভাইয়ের মরদেহ হস্তান্তর করে পুলিশ। পরে জানাজা শেষে মঙ্গলবার রাতেই করতেতৈল গ্রামের পারিবারিক কবরস্থানে নিহত রাকিব সাকিবের দাফন সম্পন্ন করা হয়।
দুই ভাই হত্যায় জড়িতদের গ্রেফতারে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত রেখেছে। ভাগদী ও করতেতৈল গ্রামে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে জানান ওসি মনির হোসেন।

এর আগে ঈদের দিন সোমবার সকালে চোর সন্দেহে হিমেল নামের একজনকে গণপিটুনির প্রতিবাদের জেরে এলাকায় ডাকাত পরেছে মাইকে প্রচার করে সোমবার সন্ধ্যায় রাকিব ও সাকিব নামের দুই ভাইকে পিটিয়ে হত্যা করে ভাগদী গ্রামের কিছু লোক। বাঁচাতে গেলে আহত করা রাকিব ও সাকিবের মা-বাবা কে। এ ঘটনায় পুলিশ ভাগদী এলাকার উসমান, পাভেল ও খবির নামের ৩ জনকে গ্রেফতার করে।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT