1. admin@jonogonerbani.com : admin :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ মন্ত্রী হওয়া’র পর ফুলে ফুলে সিক্ত ড. আব্দুল মঈন খান ড. আব্দুল মঈন খান ‘স্হানীয় সরকার মন্ত্রী’ খবরে- আনন্দে নেতাকর্মীদের মিষ্টি বিতরণ নরসিংদীর পলাশে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পলাশে খালেদা জিয়ার জন্মদিন পালিত, আপোষহীন নেত্রীর স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকার নেতাকর্মীদের পলাশে ছাত্রদল নেতা মাসুম হত্যার প্রধান আসামীসহ কক্সবাজার থেকে ৫ জন গ্রেপ্তার পলাশে ভুয়া খাজনার দাখিলা দিয়ে দলিল রেজিস্ট্রি করার সময় ‘সিভিল কোর্ট কমিশনার’ গ্রেফতার

বাংলাদেশের মানুষ ধর্মান্ধ নয়,তবে ধর্মপ্রাণ-ড.মঈন খান

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ শনিবার, ১৫ মার্চ, ২০২৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন,বাংলাদেশের মানুষ ধর্মান্ধ নয়। কোনদিন ছিল না,কোনদিন হবে না।এই দেশ একটি ছোট দেশ।পৃথিবীর মধ্যে সবচেয়ে ঘনবসতি দেশ হচ্ছে বাংলাদেশ। এই দেশে আমরা পাশাপাশি একজন আরেকজনের কাঁধে হাত রেখে বসবাস করি। এখানে কে কোন জাতি, ধর্ম, বর্ণ সেটা আমরা কখনো বিবেচনা করি না। আমরা কখনো বিবেচনা করব না। আমরা মানুষে মানুষে ভালোবাসায় বিশ্বাস করি। আমরা রাসূলের নির্দেশ অনুসরণ করি। আমরা যার যার ধর্ম নিয়ে শান্তিতে বসবাস করি।

তিনি শুক্রবার (১৩ মার্চ) বিকালে পলাশ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে পলাশ অডিটোরিয়ামে ইফতার মাহফিল অনুষ্ঠানে এসব কথা বলেন।

ড. মঈন খান আরোও বলেন,আওয়ামীলীগ পশ্চিমাদের কাছে বাংলাদেশকে একটি সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে দেখাতে চেয়েছিল। তারা বাংলাদেশকে টেরোরিস্ট হিসেবে বিশ্বের কাছে তুলে ধরতে চেয়েছিল। আমি বলেছিলাম এই ট্যাবলেট আর পশ্চিমা বিশ্বকে খাওয়াতে পারবে না আওয়ামী লীগ। সেই জুজুর ভয় দেখিয়ে, আইএস এর ভয় দেখিয়ে,হরকাতুল জিহাদের ভয় দেখিয়ে। বিদেশি শক্তিকে আওয়ামী লীগ এবার বিভ্রান্তি করতে পারবেনা। এবং আপনারা দেখেছেন তারা বিভ্রান্ত হয়নি।
পলাশ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সাত্তার এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভুইয়া মিল্টন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলম মোল্লা,ঘোড়াশাল পৌর বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন,সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চিশতিয়া,ডাংগা ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুল ইসলাম শাহীন,সিনিয়র সহ সভাপতি শামসুজ্জামান খান,সাধারণ সম্পাদক আমজাদ হোসেন রোমান,সাংগঠনিক সম্পাদক কিরন মিয়া,ডাংগা ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরউজ্জামান মনির,জিনারদী ইউনিয়ন বিএনপির সভাপতি ফিরোজ মোল্লা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল ভূইয়া সোহেল,সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপন,সিনিয়র যুগ্ম আহবায়ক সাফিকুল ইসলাম খান প্রমূখ।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT