1. admin@jonogonerbani.com : admin :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে সংবাদ সম্মেলনে বিএনপিকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ প্রশাসনকে দলীয় রাজনীতি করার প্রয়োজন নেই, তারা দেশের জন্য কাজ করবে: ড. মঈন খান নিখোঁজের তিনদিন পর মাইক্রোবাস চালকের মরদেহ উদ্ধার উৎসবমুখর আয়োজনে গয়েশপুর পদ্মলোচন উচ্চ বিদ্যালয়ের ৮১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কৃষিকে আধুনিকায়ন করতে সর্বপ্রথম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কাজ শুরু করেছিলেন -ড. মঈন খান ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে পলাশে আল-খিদমাহ্ উলামা পরিষদের প্রতিবাদ সমাবেশ বন্ধ থাকা পাটকল ইজারার মাধ্যমে চালু কর‍তে চাই : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী পলাশে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশ উপজেলা প্রাণিসম্পদ অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পলাশে ডাব পারাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

পলাশে বিশ্ব তামাকমুক্ত দিবসে র‌্যালি ও আলোচনা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৩১ মে, ২০২২

তামাকমুক্ত পরিবেশ” সুস্বাস্থ্যের বাংলাদেশ ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা বিশ্বের মতো বাংলাদেশে ও দিবসটি উদযাপনের অংশ হিসেবে পলাশ উপজেলায় বিশ্ব তামাকমুক্ত দিবস অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৩১মে)সকালে নরসিংদীর পলাশ উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ও বিভিন্ন শ্রেনী পেশার নাগরিকদের নিয়ে বর্ণাঢ্য র‍্যালীর আয়োজন করা হয়।র‍্যালী উপজেলা চত্বর থেকে বের হয়ে পলাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।এরপর উপজেলা সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা আফসানা চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় উপস্থিত ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন,উপজেলা ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: গুফরানা আফরিন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিলন কৃষ্ণ হালদার, উপজেলা বন কর্মকর্তা আমিরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহফুজা খান ইউসুফজি,যুব উন্নয়ন কর্মকর্তা তানজিমা পারভীন,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আজিজুল ইসলাম,উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোহাম্মদ ওমর ফারুক,উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ,এনজিও কর্মী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী প্রমুখ।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT