1. admin@jonogonerbani.com : admin :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
পিপিএম-সেবা পদকে ভূষিত হয়েছেন- এসআই মনজুর রহমান পলাশে ভূমিদস্যু জাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা ও গণতন্ত্রের জন্য রাজনীতি করে: এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ইসলামের আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- ড. মঈন খান ড. মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে মিষ্টি বিতরণ মন্ত্রী হওয়া’র পর ফুলে ফুলে সিক্ত ড. আব্দুল মঈন খান ড. আব্দুল মঈন খান ‘স্হানীয় সরকার মন্ত্রী’ খবরে- আনন্দে নেতাকর্মীদের মিষ্টি বিতরণ নরসিংদীর পলাশে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পলাশে খালেদা জিয়ার জন্মদিন পালিত, আপোষহীন নেত্রীর স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকার নেতাকর্মীদের

নরসিংদীতে মাদ্রাসাছাত্রীকে কুপিয়ে হত্যা

নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫

নরসিংদী সদর উপজেলার শেখেরচরে দুর্বৃত্তদের হামলায় সুমনা আক্তার তিথি (১৩) নামে এক কিশোরীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার মা আসমা বেগম (৪০)। সোমবার (২২ জানুয়ারি) রাতে মোফাজ্জল হোসেনের বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত তিথি স্থানীয় মাদ্রাসার চতুর্থ শ্রেণির ছাত্রী এবং তার বাবা মোফাজ্জল হোসেন পেশায় একজন চায়ের দোকানি। ঘটনার সময় তিনি দোকান থেকে ফিরে দ্বিতীয় তলায় ঘরে ঢুকে স্ত্রী ও মেয়েকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। আহত আসমা বেগমকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিথিকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হতাহতের সময় ঘরে থাকা প্রতিবন্ধী এক শিশু সন্তানকে বাথরুম থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার হোসেনসহ সদর থানা ও গোয়েন্দা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

গৃহকর্তা মোফাজ্জল হোসেন জানান, তাদের বাড়ির নিচতলা কাপড়ের গোডাউন হিসেবে ভাড়া দেওয়া। দ্বিতীয় তলায় তিনি স্ত্রী-সন্তানদের নিয়ে বসবাস করেন। কারা এবং কেন এই ঘটনা ঘটিয়েছে, তা বুঝতে পারছেন না।

নরসিংদী সদর থানার ওসি এমদাদ হোসেন বলেন, “এ হত্যাকাণ্ডের কারণ এখনো পরিষ্কার নয়। তদন্ত চলছে। দ্রুতই রহস্য উদঘাটনের চেষ্টা করা হচ্ছে।”

এ নির্মম ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT